spot_img

আফগানিস্তান সিরিজের জন্য বাংলাদেশের দল ঘোষণা

অবশ্যই পরুন

চলতি বছরের নভেম্বরে ওমানের মাটিতে বসতে যাচ্ছে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের আসর। মহাদেশীয় এই টুর্নামেন্টের আগে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। আসন্ন এই সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের পূর্ণাঙ্গ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিসিবির ঘোষিত অনূর্ধ্ব-১৯ দলে অধিনায়কের দায়িত্ব পালন করবেন ফরিদ হাসান ফয়সাল।

হেড কোচ হান্নান সরকারের অধীনে গত দুই সপ্তাহ ধরে নিবিড় অনুশীলন ক্যাম্প করেছে যুব টাইগাররা। দ্বিপাক্ষিক এই সিরিজে অংশ নিতে আগামী ১০ অক্টোবর ওমানের উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ দল।

সিরিজের সবকটি ম্যাচই অনুষ্ঠিত হবে ওমান ক্রিকেট একাডেমি গ্রাউন্ডে। ১০ দিনের মধ্যে পাঁচটি ওয়ানডেতে আফগানদের মুখোমুখি হবে লাল-সবুজের প্রতিনিধিরা। আগামী ১৩ ও ১৫ অক্টোবর অনুষ্ঠিত হবে প্রথম দুই ওয়ানডে। এরপর ১৮, ২০ ও ২৩ অক্টোবর গড়াবে সিরিজের বাকি তিনটি ম্যাচ।

১৫ সদস্যের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল:

ফরিদ হাসান ফয়সাল (অধিনায়ক), আব্দুল্লাহ আল মুহি, আহসান আল মুমিন, আল আমীন হোসেন রনি, আল রফি, ফারহান সাদিক, কাওসার আহমেদ, আল আমীন হোসেন, শাকিল খান, মেহেরাব হাসান সিজান, রকিবুল হাসান, রবিউল হাসান অনিক, রুবাই ইসলাম রিজন, শেখ আতিকুর রহমান আকাশ এবং শেখ জারিফ সিয়াম।

সর্বশেষ সংবাদ

ভ্রমণ কোটায় মানি চেঞ্জারে একবারে ৩ হাজার ডলার বিক্রির সুযোগ

বিদেশগামী বাংলাদেশি নাগরিকদের ব্যক্তিগত ভ্রমণ কোটার বিপরীতে লাইসেন্সপ্রাপ্ত মানি চেঞ্জারগুলোতে একবারে সর্বোচ্চ ৩ হাজার মার্কিন ডলার বিক্রির সুযোগ দিয়েছে...

এই বিভাগের অন্যান্য সংবাদ