spot_img

বক্স অফিসে তাণ্ডব চালাচ্ছে অজয়ের ‘দৃশ্যম ৩’

অবশ্যই পরুন

বিজয় সালগাঁওকর। নামটা সিনেমার হলেও এখন ভক্তদের কাছে এটি একটি অনুভূতির নাম। নিজের পরিবারকে বাঁচাতে কীভাবে একজন সাধারণ মানুষ অসাধারণ কিছু করে ফেলে, সেটি নিয়েই দৃশ্যমের গল্প। গত শুক্রবার (২ অক্টোবর) ভারতে গান্ধীজয়ন্তীর ছুটিতে মুক্তির পর প্রথম দিনেই বিশ্বব্যাপী ‘দৃশ্যম ৩: দ্য কনক্লুশন’ প্রায় ৯৫ কোটি ১০ লাখ রুপি আয় করে।

মুক্তির ৪ দিনের মাথায় সরাসরি টম ক্রুজ অভিনীত ‘ডিগার’-এর সঙ্গে প্রতিযোগিতায় নেমে বিশ্বব্যাপী বক্স অফিসে তাণ্ডব চালাচ্ছে অজয়ের সিনেমাটি। মজার বিষয় হলো, ‘ডিগার’-এর তুলনায় অনেক কমসংখ্যক প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েও এই সাফল্য অর্জন করেছে ‘দৃশ্যম ৩: দ্য কনক্লুশন’।

গ্লোবাল বক্স অফিসে, একই সময়ে, মুক্তি পাওয়া বড় বাজেটের হলিউড সিনেমাকে কোনো ভারতীয় সিনেমা ছাড়িয়ে যাওয়ার ঘটনা খুব বেশি নেই। ‘আরআরআর’ মুক্তির পর বিশ্বজুড়ে বক্স অফিসে শীর্ষে উঠেছিল।

একইভাবে ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ও মুক্তির পর বিশ্ববক্স অফিসে দারুণ সাড়া ফেলে। ‘জওয়ান’ ও ‘কল্কি ২৮৯৮ এডি’র মতো সিনেমাও বড় হলিউড মুক্তির সঙ্গে প্রতিযোগিতায় নেমেছিল।

তবে সরাসরি প্রতিযোগিতায় টম ক্রুজ অভিনীত সিনেমাকে কোনো ভারতীয় চলচ্চিত্র ছাড়িয়ে যাওয়ার ঘটনা এবারই প্রথম। অজয় দেবগনের ‘দৃশ্যম: দ্য কনক্লুশন’ মুক্তির প্রথম সপ্তাহান্তে গ্লোবাল বক্স অফিসে দ্বিতীয় সর্বোচ্চ আয়কারী সিনেমা হয়ে আলোচনায় এসেছে।

টম ক্রুজ-ব্র্যাড পিটের সিনেমাকে পেছনে ফেলল ‘দৃশ্যম ৩’

ভারতের বক্স অফিসে দুর্দান্ত সূচনা করেছে ‘দৃশ্যম: দ্য কনক্লুশন’। সপ্তাহান্তে, মুভিটির নেট আয় দাঁড়ায় ১৭৬ কোটি ৫০ লাখ রুপি। গ্রস আয় ২১১ কোটি ৮০ লাখ রুপি, যা প্রায় ২ কোটি ২০ লাখ মার্কিন ডলারের সমান।

যুক্তরাষ্ট্র-কানাডায় অবশ্য সিনেমাটির শুরুটা ততটা জমকালো ছিল না। তারপরও ভালো ব্যবসা করেছে এটি। কমস্কোর ও বক্স অফিস মোজোর তথ্য অনুযায়ী, উত্তর আমেরিকায় ৫শ’টির কিছু বেশি প্রেক্ষাগৃহ থেকে সিনেমাটি আয় করেছে ২৭ লাখ মার্কিন ডলার।

যুক্তরাষ্ট্র-কানাডার বাইরেও ভালো ব্যবসা করেছে ‘দৃশ্যম ৩’। ইউরোপ ও উপসাগরীয় অঞ্চলসহ অন্যান্য আন্তর্জাতিক বাজারে সিনেমাটির আয় ছাড়িয়েছে ৩৪ লাখ মার্কিন ডলার।

রোববার পর্যন্ত বিশ্বব্যাপী ‘দৃশ্যম: দ্য কনক্লুশন’-এর মোট আয় দাঁড়িয়েছে ২ কোটি ৮৪ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৭৩ কোটি টাকা সমমূল্যের। এই আয় নিয়ে মুক্তির প্রথম সপ্তাহান্তে বিশ্ববক্স অফিসে দ্বিতীয় স্থানে রয়েছে অজয় দেবগন অভিনীত সিনেমাটি।

তালিকার শীর্ষে রয়েছে অ্যানা হ্যাথাওয়ে ও ডাকোটা জনসন অভিনীত ‘ভেরিটি’। থ্রিলারধর্মী সিনেমাটি বিশ্বব্যাপী ৬ কোটি ২৬ লাখ মার্কিন ডলার আয় করেছে। এর মধ্যে শুধু যুক্তরাষ্ট্র ও কানাডা থেকেই এসেছে ৩ কোটি ২০ লাখ ডলার।

এ সপ্তাহান্তে আরেক হলিউড তারকার সিনেমাকেও পেছনে ফেলেছে অজয় দেবগনের সিনেমাটি। ব্র্যাড পিট অভিনীত ‘হার্ট অব দ্য বিস্ট’ বিশ্ববক্স অফিসে তৃতীয় স্থানে রয়েছে। মুক্তির দ্বিতীয় সপ্তাহে সিনেমাটি আরও ২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার আয় করেছে।

উল্লেখ্য, ‘দৃশ্যম’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তিতে আবারও বিজয় সালগাঁওকরের চরিত্রে ফিরেছেন অজয় দেবগন। তার সঙ্গে রয়েছেন তাবু, শ্রিয়া সরণ, রজত কাপুর, ইশিতা দত্তা, মৃণাল যাদব ও কমলেশ সাওয়ান্ত।

‘দৃশ্যম ২’-এর চরিত্রে সৌরভ শুক্লাও ক্যামিও চরিত্রে আবার ফিরেছেন। নতুন করে সিনেমাটির অভিনয়শিল্পীদের তালিকায় যুক্ত হয়েছেন জয়দীপ আহলাওয়াত ও প্রকাশ রাজ। অভিষেক পাঠক সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন এবং পরিচালনাও করেছেন।

সর্বশেষ সংবাদ

দুর্গাপূজা উপলক্ষে ২০-২২ অক্টোবর ছুটি ঘোষণা

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী ২০ থেকে ২২ অক্টোবর ছুটি থাকবে। তবে তার আগের শনিবার (১৭ অক্টোবর) অফিস খোলা থাকবে। সোমবার...

এই বিভাগের অন্যান্য সংবাদ