spot_img

বালুভর্তি বাল্কহেডের ইঞ্জিনরুমে মিলল ৩০৫ বোতল বিদেশি মদ, আটক ২

অবশ্যই পরুন

শরীয়তপুরের নড়িয়ায় বালুভর্তি বাল্কহেডে অভিযান চালিয়ে ৩০৫ বোতল বিদেশি মদ জব্দ করেছে নৌপুলিশ। এ ঘটনায় বাল্কহেডে থাকা দুই শ্রমিককে আটক করা হয়েছে। পুলিশের দাবি, মদগুলো জেলার কোনো একটি স্থানে নামানোর জন্য আনা হচ্ছিল।

শনিবার (৩ অক্টোবর) উপজেলার সুরেশ্বর ঘাটের কাছাকাছি নদীতে অভিযান চালিয়ে এসব মদ জব্দ করা হয়। আটককৃতরা হলেন- সদর উপজেলার বাসিন্দা উজ্জ্বল গাজী (২৯) ও রফিক খান (৫০)।

নৌপুলিশ জানায়, মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুরে সুরেশ্বর নদীতে অভিযান চালায় সুরেশ্বর নৌপুলিশে একটি দল। এ সময় নদীতে চলাচলকারী বিভিন্ন নৌযানে তল্লাশি চালানো হয়। একপর্যায়ে সিলেট থেকে শরীয়তপুরের উদ্দেশ্যে আসা বালুভর্তি ‘তাসলিমা এন্টারপ্রাইজ’ নামে একটি বাল্কহেডে তল্লাশি চালান হয়। এ সময় বাল্কহেডে থাকা শ্রমিকেরা তাদের কাছে মাদক থাকার কথা স্বীকার করেন। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে বাল্কহেডের ইঞ্জিনরুমে তল্লাশি চালিয়ে ৩০৫ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। এ ঘটনায় মদসহ বাল্কহেডটি জব্দ এবং দুই শ্রমিককে আটক করা হয়।

সুরেশ্বর নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ওয়াহিদুজ্জামান জানান, মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে নদীতে অভিযান চালানো হয়। এ সময় একটি বালুভর্তি বাল্কহেড থেকে ৩০৫ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়েছে।

তিনি আরও জানান, বাল্কহেডটি জব্দ করা হয়েছে। এতে থাকা দুই শ্রমিককে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

সর্বশেষ সংবাদ

সরকারি সফরে অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে সেনাপ্রধানের ঢাকা ত্যাগ

সরকারি সফরে অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। ৯ দিনের এই সরকারি সফরে দুটি...

এই বিভাগের অন্যান্য সংবাদ