spot_img

ইউক্রেনে নতুন হামলার প্রস্তুতি নিচ্ছে রাশিয়া: জেলেনস্কি

অবশ্যই পরুন

ইউক্রেনে নতুন করে হামলার প্রস্তুতি নিচ্ছে রাশিয়া। গোয়েন্দা তথ্যের বরাত দিয়ে এ কথা জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এ বিষয়ে যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি। খবর আরব নিউজের।

সোমবার (২৩ নভেম্বর) রাতে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি এ কথা জানান।

জেলেনস্কি বলেন, রাশিয়ার নতুন হামলার প্রস্তুতি সম্পর্কে তাদের কাছে তথ্য রয়েছে। তবে কবে নাগাদ হামলা হতে পারে, তা জানাননি তিনি।

তিনি বলেন, রাশিয়ার হামলা ঠেকাতে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষাব্যবস্থার জন্য আরও অস্ত্র প্রয়োজন। এ অস্ত্র সরবরাহের বিষয়টি যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।

তিনি আরও বলেন, রাশিয়া যেন কূটনীতি ও মানুষের জীবনের প্রতি অবজ্ঞা দেখানোর সুযোগ না পায়, তা নিশ্চিত করতে হবে।

গত সেপ্টেম্বর থেকে ইউক্রেনের রাজধানী কিয়েভসহ বিভিন্ন শহরে প্রায় নিয়মিত বিমান হামলা চালাচ্ছে রুশ বাহিনী। সোমবার কিয়েভের একটি এলাকায় হামলায় পাঁচজন আহত হন। এর আগে রোববার রাজধানীর আশপাশের একটি শহরে রাশিয়ার হামলায় ১১ জন নিহত হন।

এদিকে, ন্যাটোর পার্লামেন্টারি অ্যাসেম্বলির সোমবারের বৈঠকে ইউক্রেনের প্রতি সমর্থন পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন জেলেনস্কি। তিনি বলেন, ইউক্রেন ন্যাটোর সদস্য হওয়ার যোগ্য। একই সঙ্গে দেশটি ন্যাটোর শক্তি বাড়াতেও ভূমিকা রাখতে পারে। তবে, ইউক্রেনের ন্যাটোতে যোগ দেওয়ার বিরোধিতা করে আসছে রাশিয়া।

সর্বশেষ সংবাদ

শেখ হাসিনার ১৬ ডিসেম্বর দেশে ফেরার ইচ্ছা আর বাস্তবতা এক নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

শেখ হাসিনার ১৬ ডিসেম্বর দেশে ফেরার ইচ্ছা আর বাস্তবতা এক নয়; ফিরতে হলে হাতকড়া পরে বন্দি হিসেবেই আসতে হবে...

এই বিভাগের অন্যান্য সংবাদ