অত্যন্ত গোপনীয়তা বজায় রেখে গত রোববার সংযুক্ত আরব আমিরাতে গিয়েছিলেন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। যুদ্ধাপরাধে অভিযুক্ত নেতানিয়াহু ওইদিন আমিরাতের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেন। এরপর সোমবার এ বৈঠকের বিষয়টি ফাঁস হয়।
২০২৩ সালের অক্টোবরে গাজাভিত্তিক ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস দখলদার ইসরায়েলের বিভিন্ন অবৈধ বসতিতে হামলা চালায়। এরপর থেকে গাজায় গণহত্যা শুরু করে ইসরায়েলি সেনারা। তারা গত তিন বছরে উপত্যকাটিতে ৭৪ হাজারের বেশি মানুষকে হত্যা করেছে। শহরের পর শহর ধ্বংস করে দিয়েছে। এখন সেখানকার বেশিরভাগ মানুষকে ধ্বংসস্তূপে থাকতে হচ্ছে।
গত বছর হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধবিরতি হলেও; এখনো ইসরায়েলি সেনারা প্রতিদিন সেখানে হামলা চালায়। এরফলে আহত নিহতের সংখ্যা বেড়েই চলছে।
সূত্র: ইরান ইন্টারন্যাশনাল

