আলোচিত কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব করেছে আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।
দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে এ বিষয়ে চিঠি পাঠানো হয়েছে বলে আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) জানিয়েছে সংশ্লিষ্ট কয়েকটি ব্যাংক।
চিঠিতে সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব, হিসাব খোলার ফরম, কেওয়াইসি নথি, লেনদেন বিবরণীসহ সংশ্লিষ্ট তথ্য সংগ্রহ করে নির্ধারিত সময়ের মধ্যে বিএফআইইউতে পাঠাতে বলা হয়েছে।

