spot_img

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বিসিবির ১৫ সদস্যের দল ঘোষণা

অবশ্যই পরুন

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অধীনে লাল বলে দুই ম্যাচের সিরিজ খেলতে বাংলাদেশ সফরে এসেছে ওয়েস্ট ইন্ডিজ। এই মুহূর্তে ক্যারিবীয়রা বিসিবি একাদশের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলছে। এরপর ২৮ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া প্রথম টেস্টের জন্য আজ (শুক্রবার) দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ঢাকা টেস্টের জন্য ঘোষিত দলে রয়েছেন ইনজুরির কারণে সর্বশেষ ত্রিদেশীয় সিরিজ থেকে ছিটকে পড়া লিটন দাস। ফলে সেখানে নিয়মিত এই অধিনায়কের বদলে তাওহীদ হৃদয় বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন। টাইগাররা ফিরেছে জিম্বাবুয়ে ও আফগানিস্তানের কাছে বাজে হারের স্মৃতি নিয়ে। ক্যারিবীয়দের বিপক্ষে টেস্ট দিয়ে সেই অভিজ্ঞতা ভুলতে চাইবে বাংলাদেশ।

ক্যারিবীয়দের বিপক্ষে প্রথম টেস্টের দলে রয়েছেন উইকেটরক্ষক ব্যাটার জাকের আলি অনিক। সর্বশেষ আফগানিস্তানের বিপক্ষে খেলা স্কোয়াড থেকে বাদ পড়েছেন সৌম্য সরকার ও সৈয়দ খালেদ আহমেদ। নতুন করে টেস্টে ফিরেছেন তাসকিন আহমেদ। এ ছাড়া হাসান মাহমুদ, এবাদত হোসেন ও শরিফুল ইসলাম তো আছেন–ই। স্পিনারদের মধ্যে নাঈম হাসান, তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজ রয়েছেন স্কোয়াডে।

২৮ অক্টোবর থেকে বাংলাদেশ ও উইন্ডিজদের প্রথম টেস্ট হবে মিরপুর শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে। খেলা শুরু হবে সকাল সাড়ে ৯টায়। এরপর দ্বিতীয় টেস্ট খেলতে উভয় দল সিলেটে ‍উড়াল দেবে। সেখানে ৫ থেকে ৯ নভেম্বর অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।

ঢাকা টেস্টে বাংলাদেশের স্কোয়াড

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মো. সাদমান ইসলাম, তানজিদ হাসান তামিম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, নাঈম হাসান, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, এবাদত হোসেন চৌধুরী ও শরিফুল ইসলাম।

সর্বশেষ সংবাদ

তেল উৎপাদন বাড়াতে স্নায়ুযুদ্ধকালীন প্রতিরক্ষা আইনের আশ্রয় নিলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রে তেল উৎপাদন বাড়াতে স্নায়ুযুদ্ধকালীন প্রতিরক্ষা উৎপাদন আইনের (ডিফেন্স প্রোডাকশন অ্যাক্ট) বিশেষ ধারা প্রয়োগ করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয়...

এই বিভাগের অন্যান্য সংবাদ