spot_img

ঢাকা-দিল্লি সম্পর্কে নানা চ্যালেঞ্জ থাকলেও দুই দেশের প্রধানমন্ত্রীর বৈঠকে সমাধান সম্ভব

অবশ্যই পরুন

ঢাকা-দিল্লি সম্পর্কের মধ্যে নানা চ্যালেঞ্জ থাকলেও দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে বৈঠক হলে এসব সমস্যার সমাধান সম্ভব বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

ভারতীয় হাইকমিশনার বলেন, সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয় রয়েছে। সময়সূচি চূড়ান্ত না হলেও প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর অনুষ্ঠিত হবে।

তিনি আরও বলেন, কোন কিছু নিয়েই তাড়াহুড়োর প্রয়োজন নেই। এছাড়া, দুই দেশের জনগণ সম্পর্কের নতুন ও ইতিবাচক অধ্যায় দেখতে চায় বলেও মন্তব্য করেন ভারতীয় হাইকমিশনার।

এসময়, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আলোচনা করা হয়নি। ধন্যবাদ জ্ঞাপন আর উভয় দেশ মিলে একসাথে কাজ করার বিষয়ে কথা হয়েছে।

সর্বশেষ সংবাদ

চীনের বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তার আহ্বান রাষ্ট্রপতির

বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধি এবং রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের পরিবেশ তৈরিতে আরও সহযোগিতা বাড়ানোর জন্য চীনের প্রতি আহ্বান...

এই বিভাগের অন্যান্য সংবাদ