spot_img

ইয়ামালের চোখে বিশ্বকাপের সেরা মেসি

অবশ্যই পরুন

লিওনেল মেসিকে সর্বশেষ বিশ্বকাপের সেরা খেলোয়াড় হিসেবে বেছে নিয়েছেন স্পেনের তরুণ তারকা লামিনে ইয়ামাল। মজার বিষয় হলো, সেই বিশ্বকাপের ফাইনালেই মেসির আর্জেন্টিনাকে হারিয়ে শিরোপা জিতেছিল ইয়ামালের স্পেন।

মোভিস্তারের সঙ্গে আলাপচারিতায় ইয়ামাল বলেন, ‘লিওনেল মেসিই বিশ্বকাপের সেরা খেলোয়াড় ছিলেন। তিনি যা প্রতিনিধিত্ব করেন এবং যা কিছু করেছেন, তার জন্যই তিনি সেরা।’

বিশ্বকাপে পারফরম্যান্সের দিক থেকেও মেসি ছিলেন দুর্দান্ত। গোলের তালিকায় কিলিয়ান এমবাপ্পের পর দ্বিতীয় এবং অ্যাসিস্টে মাইকেল অলিসের পর দ্বিতীয় ছিলেন তিনি। সফল ড্রিবলে মেসি ছিলেন সবার ওপরে—ইয়ামালের চেয়েও একটি বেশি। কী-পাস ও বড় গোলের সুযোগ তৈরির ক্ষেত্রেও শীর্ষে ছিলেন আর্জেন্টাইন তারকা।

তবে এত দাপুটে পারফরম্যান্সের পরও টুর্নামেন্টের আনুষ্ঠানিক সেরা খেলোয়াড়ের পুরস্কার মেসির হাতে ওঠেনি। পুরস্কারটি জিতেছিলেন স্পেনের রদ্রি, যিনি বর্তমানে বার্সেলোনার হয়েও খেলছেন।

মেসি ও ইয়ামালের সম্পর্ক অবশ্য আরও পুরোনো। ইয়ামাল শিশু থাকা অবস্থায় একটি দাতব্য ফটোশুটে মেসির সঙ্গে তাঁর দেখা হয়েছিল। সেই ছবির পর থেকেই দুজনের এই বিশেষ সংযোগ ফুটবলভক্তদের কাছে পরিচিত।

৩৯ বছর বয়সে মেসি আবারও বিশ্বকাপে এমন পারফরম্যান্স দেখাবেন—এমনটা অনেকেই প্রত্যাশা করেননি। ২০২২ বিশ্বকাপে আর্জেন্টিনাকে শিরোপা জেতানোর পর আবারও নিজের সামর্থ্যের প্রমাণ দেন তিনি।

ইয়ামালের ভাষায়, ‘সবাই জানে মেসি ইতিহাসের সেরা খেলোয়াড়। কিন্তু কেউই আশা করেনি যে তিনি এত অসাধারণ একটি বিশ্বকাপ খেলবেন।’

সূত্র: বার্সা ব্লাউগ্রানেস, ইয়াহু

সর্বশেষ সংবাদ

সংবাদমাধ্যমের সঙ্গে বিরোধ, ‘ট্রাম্প টিভি’ চালু করল হোয়াইট হাউস

সিএনএন, পলিটিকো ও এমএস নাওকে হোয়াইট হাউসে নিষিদ্ধ করার পর এবার নিজস্ব ২৪ ঘণ্টার স্ট্রিমিং প্ল্যাটফর্ম ‘ট্রাম্প টিভি’ চালু...

এই বিভাগের অন্যান্য সংবাদ