spot_img

দক্ষিণ কোরিয়াকে হারিয়ে কাবাডিতে বাংলাদেশের শুভসূচনা

অবশ্যই পরুন

এশিয়ান গেমসে পুরুষ কাবাডিতে দক্ষিণ কোরিয়াকে হারিয়েছে বাংলাদেশ। সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে এই জয় তুলে নেয় লাল-সবুজ বাহিনী।

প্রথমার্ধে বাংলাদেশের ১৭ পয়েন্টের বিপরীত কোরিয়ার পয়েন্ট ছিল ১৬। দ্বিতীয়ার্ধে বাংলাদেশ যোগ করে আরও ২২ পয়েন্ট আর কোরিয়া পায় ১৯ পয়েন্ট। শেষ পর্যন্ত ৩৯-৩৫ পয়েন্টে জেতে বাংলাদেশ।

পুরুষ কাবাডিতে বাংলাদেশের এ গ্রুপে আছে ভারত, দক্ষিণ কোরিয়া, চাইনিজ তাইপে ও স্বাগতিক জাপান। দুই গ্রুপের দুই চ্যাম্পিয়ন ও রানার্সআপ খেলবে সেমিফাইনালে।

পরের ম্যাচে চাইনিজ তাইপেকে হারাতে পারলে রানার্সআপ হয়ে সেমিফাইনালে যাওয়ার সম্ভাবনা থাকবে বাংলাদেশের। কাবাডির এবারের আসর ২১ থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত টোকাই সিটিজেন জিমনেসিয়ামে অনুষ্ঠিত হচ্ছে।

সর্বশেষ সংবাদ

দেশজুড়ে ৩ মাসের ডেঙ্গু সচেতনতা ডিজিটাল ক্যাম্পেইন শুরু, কনটেন্ট তৈরির আহ্বান স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

এডিস মশাবাহিত ডেঙ্গু প্রতিরোধে দেশব্যাপী তিন মাসব্যাপী বিশেষ 'ডিজিটাল সচেতনতা ক্যাম্পেইন' শুরু হয়েছে। ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচালিত এই...

এই বিভাগের অন্যান্য সংবাদ