spot_img

জ্বালানি নীতিতে ধারাবাহিকতা থাকবে: পরিবেশ প্রতিমন্ত্রী

অবশ্যই পরুন

৫ আগস্টের পর দেশের মানুষ ও রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় রাতারাতি পরিবর্তন আসেনি, তাই জ্বালানি ও তেল-গ্যাস খাতে সরকারের নীতিতেও ধারাবাহিকতা থাকবে— এমনটাই জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।

সোমবার (২১ সেপ্টেম্বর) যশোর জেলা প্রশাসকের সভাকক্ষে আইনশৃঙ্খলা ও উন্নয়ন কার্যক্রম নিয়ে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, তেল-গ্যাসের পাশাপাশি সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানো হচ্ছে। সরকারি বিভিন্ন ভবনে সোলার প্যানেল স্থাপনের মাধ্যমে বিদ্যুৎ সক্ষমতা বাড়ানোর পাশাপাশি জ্বালানি সাশ্রয় ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে চায় সরকার।

আসন্ন পূজাকে ঘিরে নিরাপত্তা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে সমন্বিত পরিকল্পনা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

ইটভাটা প্রসঙ্গে শেখ ফরিদুল ইসলাম বলেন, নিয়মের বাইরে থাকা ইটভাটাগুলোকে আইনের আওতায় আনা হবে। পরিবেশের জন্য ক্ষতিকর ও অনিয়মে পরিচালিত ইটভাটা বন্ধ করে দেওয়া হবে।

জেলা প্রশাসক আশেক হাসানের সভাপতিত্বে সভায় জেলা পরিষদ ও পৌর প্রশাসনের কর্মকর্তা, পুলিশ-বিজিবির কর্মকর্তাসহ জেলার বিভিন্ন দপ্তরের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ

এলডিসি উত্তরণের পরও যুক্তরাজ্যে ৯৯.৮ শতাংশ বাংলাদেশি পণ্য শুল্কমুক্ত থাকবে

স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের পরও তিন বছরের ট্রানজিশনাল পিরিয়ডে বাংলাদেশের ৯৯ দশমিক ৮ শতাংশ পণ্য যুক্তরাজ্যের বাজারে...

এই বিভাগের অন্যান্য সংবাদ