spot_img

অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপে বাংলাদেশের গ্রুপে ওয়েলস-পর্তুগাল

অবশ্যই পরুন

আজারবাইজানে অনুষ্ঠিতব্য ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যাল ২০২৬-এ ‘জি’ গ্রুপে খেলবে বাংলাদেশ। গ্রুপ পর্বে বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে রয়েছে ওয়েলস, পর্তুগাল, ইন্দোনেশিয়া, বুরুন্ডি ও ফিজি।

বিশ্বের বিভিন্ন দেশের তরুণ ফুটবলারদের অংশগ্রহণে আয়োজিত এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় মোট ১৯১টি দেশ ৩২টি গ্রুপে অংশ নেবে। বাংলাদেশের অনূর্ধ্ব-১৫ দলের জন্য এটি আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের প্রতিভা ও দক্ষতা প্রদর্শনের গুরুত্বপূর্ণ সুযোগ।

গ্রুপ পর্বে বাংলাদেশকে ব্যস্ত সূচির মধ্যে দিয়ে যেতে হবে। মাত্র তিন দিনে মোট পাঁচটি ম্যাচ খেলবে লাল-সবুজের প্রতিনিধিরা। আজারবাইজানের স্থানীয় সময় অনুযায়ী ম্যাচগুলোর সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

২৪ অক্টোবর সকাল ৯টায় ওয়েলসের বিপক্ষে ম্যাচ দিয়ে প্রতিযোগিতায় যাত্রা শুরু করবে বাংলাদেশ। পরদিন ২৫ অক্টোবর দুপুর ২টা ৩০ মিনিটে পর্তুগালের মুখোমুখি হবে দলটি। একই দিনে রাত ৮টা ৪৫ মিনিটে ইন্দোনেশিয়ার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশের তরুণ ফুটবলাররা।

২৬ অক্টোবর গ্রুপ পর্বের শেষ দিনে বাংলাদেশের দুটি ম্যাচ রয়েছে। দুপুর ২টা ৩০ মিনিটে বুরুন্ডির বিপক্ষে এবং রাত ৮টা ৪৫ মিনিটে ফিজির বিপক্ষে খেলবে তারা।

বাংলাদেশ ফুটবল ফেডারেশন জানিয়েছে, দেশের যুব ফুটবলের উন্নয়নে আন্তর্জাতিক পর্যায়ে অংশগ্রহণকে গুরুত্ব দেওয়া হচ্ছে। বিভিন্ন দেশের শক্তিশালী দলের বিপক্ষে খেলার মাধ্যমে তরুণ ফুটবলাররা অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি নিজেদের দক্ষতা বিকাশের সুযোগ পাবেন।

বাফুফে ভবিষ্যতেও দেশের ইয়ুথ ফুটবলের উন্নয়ন এবং আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেছে।

সর্বশেষ সংবাদ

১১ ছক্কায় ৩০ বলে সেঞ্চুরি, অভিষেক শর্মার বিশ্ব রেকর্ড

আফগানিস্তানের বোলিং আক্রমণ গুঁড়িয়ে দিয়ে ভারতের হয়ে টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েছেন অভিষেক শর্মা।দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে...

এই বিভাগের অন্যান্য সংবাদ