spot_img

বলিউড তারকা সালমান খান ভক্তদের জন্য দুঃসংবাদ

অবশ্যই পরুন

সালমান খান ভক্তদের অপেক্ষা যেন আর শেষই হচ্ছে না! বহুল আলোচিত যুদ্ধের সিনেমা ‘মাতৃভূমি’ নিয়ে গত কয়েক দিন ধরে নতুন করে আশার আলো দেখা দিয়েছিল। খবর ছড়িয়েছিল, অবশেষে ভারতের সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি)-এর ছাড়পত্র পেতে যাচ্ছে সিনেমাটি। এমনকি আগামী সপ্তাহেই সেন্সর বোর্ডের সামনে ছবিটি প্রদর্শিত হতে পারে বলেও দাবি করা হয় সামাজিক যোগাযোগমাধ্যমে।

বলিউড হাঙ্গামার এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘মাতৃভূমি’র সিবিএফসি স্ক্রিনিং নিয়ে এখনো কোনো অগ্রগতি হয়নি। সিনেমাটি আগের মতোই আটকে আছে। একটি সূত্র জানিয়েছে, ছবিটির জটিলতার মূল কারণ এর চীন-সংযোগ। নির্মাতারা সমস্যার সমাধানে সর্বোচ্চ চেষ্টা করছেন এবং সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের সঙ্গেও নিয়মিত যোগাযোগ রাখছেন। বিষয়টির সমাধান হলেই সিবিএফসি সিনেমাটিকে ছাড়পত্র দেবে। এরপরই প্রেক্ষাগৃহে মুক্তির পথ খুলবে।

এ মুহূর্তে নির্দিষ্ট কোনো সময়সীমা নেই। কয়েক দিনের মধ্যে সমস্যার সমাধান হতে পারে, আবার কয়েক সপ্তাহ কিংবা আরও বেশি সময়ও লাগতে পারে। ফলে ২০২৬ সালে সিনেমাটি মুক্তি পাবে কি না, সেটিও এখনো নিশ্চিত নয়। এর আগে জুলাইয়ে খবর ছড়িয়েছিল, ‘মাতৃভূমি’র মুক্তি ২০২৭ সাল পর্যন্ত পিছিয়ে যেতে পারে। পরে নির্মাতারা নতুন পোস্টার প্রকাশ করে ২০২৬ সালেই সিনেমাটি মুক্তির ইঙ্গিত দেন। কিন্তু বাস্তবতা বলছে, সবকিছুই এখন নির্ভর করছে সেন্সর-জটিলতা কাটার ওপর।

প্রথমে ‘ব্যাটল অব গালওয়ান’ নামে ঘোষণা করা হয়েছিল সিনেমাটি। পরে নাম পরিবর্তন করে রাখা হয় ‘মাতৃভূমি’। ২০২০ সালের ভারত-চীন গালওয়ান সংঘাতকে কেন্দ্র করে নির্মিত এই সিনেমাতে সালমান খানকে দেখা যাবে গুরুত্বপূর্ণ চরিত্রে।

এর আগে আরও একটি চাঞ্চল্যকর তথ্য সামনে আসে সিনেমাটিতে ‘চীন’ শব্দটির উল্লেখ বাদ দেয়ার সম্ভাবনা রয়েছে। ফলে ‘মাতৃভূমি’ নিয়ে কৌতূহল যেমন বাড়ছে, তেমনি বাড়ছে অনিশ্চয়তাও।

সর্বশেষ সংবাদ

পিআইবির মহাপরিচালক পদে পুনরায় নিয়োগ পেলেন ফারুক ওয়াসিফ

প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক (ডিজি) পদে সাংবাদিক ও লেখক ফারুক ওয়াসিফকে আরও এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে...

এই বিভাগের অন্যান্য সংবাদ