spot_img

পিআইবির মহাপরিচালক পদে পুনরায় নিয়োগ পেলেন ফারুক ওয়াসিফ

অবশ্যই পরুন

প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক (ডিজি) পদে সাংবাদিক ও লেখক ফারুক ওয়াসিফকে আরও এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।

সোমবার (১৪ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ নিয়োগের কথা জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, পিআইবি আইন, ২০১৮ এর ৯(২) ধারার আওতায় ফারুক ওয়াসিফকে তার যোগদানের তারিখ থেকে এক বছরের জন্য মহাপরিচালক পদে পুনরায় নিয়োগ দেওয়া হয়েছে।

তবে এ নিয়োগের ক্ষেত্রে তাকে অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক না রাখার শর্ত দেওয়া হয়েছে।

সরকারি প্রজ্ঞাপনে বলা হয়েছে, নিয়োগের অন্যান্য শর্ত সংশ্লিষ্ট চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে।

রাষ্ট্রপতির আদেশক্রমে জনস্বার্থে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে বলে জনপ্রশাসন মন্ত্রণালয় জানিয়েছে।

সর্বশেষ সংবাদ

বলিউড তারকা সালমান খান ভক্তদের জন্য দুঃসংবাদ

সালমান খান ভক্তদের অপেক্ষা যেন আর শেষই হচ্ছে না! বহুল আলোচিত যুদ্ধের সিনেমা ‘মাতৃভূমি’ নিয়ে গত কয়েক দিন ধরে...

এই বিভাগের অন্যান্য সংবাদ