spot_img

মার্কিন সহায়তা ছাড়া ইসরায়েলি সেনাবাহিনী দ্রুত ভেঙে পড়বে: আইআরজিসি কমান্ডার ভাহিদি

অবশ্যই পরুন

যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা ‘না’ থাকলে ইসরায়েলের সেনাবাহিনী খুব অল্প সময়ের মধ্যেই ভেঙে পড়বে বলে মন্তব্য করেছেন ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর কমান্ডার আহমদ ভাহিদি। দেশটির সেনাপ্রধান আমির হাতামির সঙ্গে এক বৈঠকে এ মন্তব্য করেন তিনি।

শনিবার (১২ সেপ্টেম্বর) ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থার বরাতে এ তথ্য জানিয়েছে ।

ভাহিদি বলেন, ‘যুক্তরাষ্ট্রের সমর্থন ছাড়া ইসরায়েলি সেনাবাহিনী খুব অল্প সময়ের মধ্যেই ধসে পড়বে।’

তিনি আরও দাবি করেন, চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কর্মকর্তারা ইরানের সামরিক সক্ষমতকে অবমূল্যায়ন করেছেন।

আইআরজিসি কমান্ডার বলেন, ইরানের সামরিক শক্তি ও সক্ষমতা সম্পর্কে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ধারণা বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছিল না।

মধ্যপ্রাচ্যে ইরান-ইসরায়েল উত্তেজনার মধ্যে ভাহিদির এই বক্তব্য এলো। এর আগে, দুই দেশের সামরিক সক্ষমতা ও যুদ্ধের প্রস্তুতি নিয়ে উভয় পক্ষ থেকেই পাল্টাপাল্টি বক্তব্য দেওয়া হয়েছে।

সর্বশেষ সংবাদ

‘নেতানিয়াহু এক মিনিটও প্রধানমন্ত্রী থাকতে পারেন না’

ইসরায়েলের সর্বশেষ নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পদত্যাগ দাবি করেছেন দেশটির বিরোধী জোটের নেতা গাদি আইজেনকট। তিনি বলেছেন,...

এই বিভাগের অন্যান্য সংবাদ