spot_img

দীর্ঘদিন বিনা টিকিটে ট্রেন ভ্রমণ, ভুল বুঝে রেলকে দিলেন ২৫ হাজার টাকা

অবশ্যই পরুন

দীর্ঘদিন ধরে বিনা টিকিটে ট্রেনে যাতায়াতের পর নিজের ভুল বুঝতে পেরে রেল কর্তৃপক্ষের কাছে ২৫ হাজার টাকা জমা দিয়েছেন এক নারী যাত্রী।

শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে পাবনার ঈশ্বরদী রেলওয়ে জংশন স্টেশনের টিকিট বুকিং কাউন্টারে গিয়ে তিনি ওই অর্থ জমা দেন।

ঈশ্বরদী রেলওয়ে জংশনের সিনিয়র টিকিট পরীক্ষক (টিটিই) আব্দুল আলিম বিশ্বাস মিঠু জানান, ওই নারী একটি প্রতিষ্ঠানে চাকরি করতেন। চাকরির সুবাদে দীর্ঘদিন ধরে ঈশ্বরদী স্টেশন থেকে ট্রেনে উঠে কুষ্টিয়ার ভেড়ামারা রেলওয়ে স্টেশনসহ বিভিন্ন গন্তব্যে বিনা টিকিটে যাতায়াত করতেন।

পরে নিজের ভুল বুঝতে পেরে বিষয়টি সংশোধনের উদ্যোগ নেন তিনি। এ জন্য রেলের ট্রাফিক সুপারিনটেনডেন্ট (টিকিট চেকিং) একেএম নুরুল আলমের সঙ্গে যোগাযোগ করেন। তার পরামর্শ ও সহযোগিতায় শনিবার ঈশ্বরদী স্টেশনে এসে ২৫ হাজার টাকা জমা দেন ওই নারী।

টিটিই আব্দুল আলিম বিশ্বাস মিঠু বলেন, দীর্ঘদিন বিনা টিকিটে ভ্রমণের বিষয়টি উপলব্ধি করে ওই নারী স্বেচ্ছায় রেল কর্তৃপক্ষের কাছে অর্থ জমা দিয়েছেন। তার এই উদ্যোগকে ইতিবাচক ও অনুকরণীয় দৃষ্টান্ত বলেও উল্লেখ করেন তিনি।

সর্বশেষ সংবাদ

মার্কিন সহায়তা ছাড়া ইসরায়েলি সেনাবাহিনী দ্রুত ভেঙে পড়বে: আইআরজিসি কমান্ডার ভাহিদি

যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা 'না' থাকলে ইসরায়েলের সেনাবাহিনী খুব অল্প সময়ের মধ্যেই ভেঙে পড়বে বলে মন্তব্য করেছেন ইরানের ইসলামিক রেভল্যুশনারি...

এই বিভাগের অন্যান্য সংবাদ