spot_img

সরকার কোনো নাশকতা সহ্য করবে না: ডা. জাহেদ

অবশ্যই পরুন

সরকার কোনো ধরনের নাশকতা সহ্য করবে না। গোপালগঞ্জে নাশকতার সাথে যারা জড়িত, তাদের অবশ্যই গ্রেফতার করা হবে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নামে কোনো মিছিল করার সুযোগ নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

সরকারের কাজের অগ্রগতি নিয়ে মঙ্গলবার (১৭ নভেম্বর) সচিবালয়ে দুপুরে নিয়মিত ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

এ সময় তিনি ডিসেম্বর মাসজুড়ে দেশব্যাপী যাত্রা, সার্কাস, গানসহ সাংস্কৃতিক কর্মকাণ্ডের সরকারি পরিকল্পনার কথা জানান। এজন্য জেলা প্রশাসকদের বলা হয়েছে বলে উল্লেখ করেন।

ডা. জাহেদ উর রহমান বলেন, সাংস্কৃতিক সেসব আয়োজনে নিরাপত্তা নিশ্চিত করা হবে। যাত্রা, সার্কাসে জুয়া ও অশ্লীলতা যেন না থাকে সে বার্তাও দেওয়া হয়েছে। কেউ সেসব আয়োজনে বাধা দিলে স্থানীয় প্রশাসন ব্যবস্থা নেবে।

এদিকে, সৌদি আরবের সাথে ২০২৭ সালের হজ চুক্তির কথা জানিয়ে আসছে বছর ৫ হাজারের বেশি মুসল্লি হজে যেতে পারবেন বলে জানান প্রধানমন্ত্রীর এ উপদেষ্টা।

সর্বশেষ সংবাদ

এক দশক পর কোহলি বুঝবে কত বড় ভুল করেছে: কপিল দেব

টেস্ট ক্রিকেটে বিরাট কোহলির ফেরার সম্ভাবনা নেই বললেই চলে। কিন্তু ভারতের বিশ্বকাপজয়ী সাবেক অধিনায়ক কপিল দেবের মনে এখনো সেই...

এই বিভাগের অন্যান্য সংবাদ