spot_img

স্মিথকে টপকে বিশ্ব রেকর্ড দখলে নিলেন রুট

অবশ্যই পরুন

টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ ক্যাচ নেওয়ার বিশ্ব রেকর্ড গড়লেন ইংল্যান্ড অধিনায়ক জো রুট। অস্ট্রেলিয়ার স্টিভেন স্মিথকে টপকে বিশ্ব রেকর্ডের মালিক হলেন রুট।

বার্মিংহামে চলমান ইংল্যান্ড ও পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচ টেস্ট সিরিজের তৃতীয় ও শেষ টেস্টের দ্বিতীয় দিন বিশ্ব রেকর্ডের জন্ম দেন রুট।

পাকিস্তানের দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ড পেসার ওলি রবিনসনের বলে আব্দুল্লাহ শফিকের ক্যাচ নেন রুট। এই নিয়ে ১৬৯ টেস্টের ৩২৩ ইনিংসে ২২০তম ক্যাচ ধরলেন রুট।

অন্যদিকে, ১২৫ টেস্টের ২৩৯ ইনিংসে ২১৯ ক্যাচ নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে নেমে গেলেন স্মিথ।

টেস্টে তৃতীয় সর্বোচ্চ ক্যাচ নিয়েছেন ভারতের সাবেক অধিনায়ক রাহুল দ্রাবিড়। ১৬৪ টেস্টের ৩০১ ইনিংসে ২১০টি ক্যাচ নিয়েছেন দ্রাবিড়।

১৪৯ ম্যাচের ২৭০ ইনিংসে ২০৫ ক্যাচ নিয়ে তালিকার চতুর্থ স্থানে আছেন শ্রীলংকার মাহেলা জয়াবর্ধনে।

সর্বশেষ সংবাদ

৬ষ্ঠ-১০ম শ্রেণীর বইয়ে এআই, রোবোটিক্স, মেশিন লার্নিং ও সাইবার সিকিউরিটিকে গুরুত্ব: মাহ্দী আমিন

আগামী শিক্ষাবর্ষে ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত বইয়ে এআই, রোবোটিক্স, মেশিন লার্নিং ও সাইবার সিকিউরিটিকে গুরুত্ব দেওয়া হচ্ছে বলে...

এই বিভাগের অন্যান্য সংবাদ