ঘুমের মান উন্নত হয়: চিনি শরীরে কর্টিসল হরমোন বাড়িয়ে দেয়, যা ঘুমে ব্যাঘাত ঘটায়। চিনি কমালে মানসিক শান্তি আসে এবং ঘুম গভীর ও শান্ত হয়।
দাঁত ও মুখের স্বাস্থ্য ভালো থাকে: চিনি দাঁতের ক্ষয়ের অন্যতম কারণ। মুখের ব্যাকটেরিয়া চিনি ভেঙে অ্যাসিড তৈরি করে, যা দাঁতের ক্ষয় ঘটায়। চিনি কমালে দাঁত মজবুত থাকে এবং ক্যাভিটির ঝুঁকি কমে।
মানসিক শান্তি ও মেজাজের স্থিতিশীলতা: চিনির ওঠানামা শুধু শরীরকেই নয়, মস্তিষ্ককেও প্রভাবিত করে। অতিরিক্ত চিনি খেলে উদ্বেগ, অস্থিরতা ও খারাপ মেজাজ দেখা দেয়। চিনি কমালে মন শান্ত থাকে এবং মানসিক চাপ নিয়ন্ত্রণে সহজ হয়।
তথ্যসূত্র: মায়ো ক্লিনিক

