spot_img

নতুন গ্রাফিক নভেলে ফিরছে মার্ভেলের ডক্টর স্ট্রেঞ্জ

অবশ্যই পরুন

মার্ভেল ইউনিভার্সের অদ্ভুত ও রহস্যময় দুনিয়ায় ৬০ বছরেরও বেশি সময় ধরে রাজত্ব করছেন ডক্টর স্টিফেন স্ট্রেঞ্জ। জনপ্রিয় এই সুপারহিরো এবার অন্য কোনো সমান্তরাল ডাইমেনশনে নয়, বরং মানুষের মনের বিপজ্জনক ও অদ্ভুত জগতে এক পরাবাস্তব অভিযানে নামছেন।

অ্যাব্রামস কমিকআর্টস-এর মার্ভেল আর্টস লাইন থেকে শীঘ্রই প্রকাশ পেতে যাচ্ছে একেবারে নতুন গ্রাফিক নভেল ‘ডক্টর স্ট্রেঞ্জ: এন্ডলেস নাইটমেয়ার’। খবরটি নিশ্চিত করে ছবিটির নতুন কিছু এক্সক্লুসিভ প্রিভিউ প্রকাশ করেছে বিনোদনভিত্তিক মাধ্যম কলাইডার।

নতুন এই গল্পে স্টিফেন স্ট্রেঞ্জ তার হাসপাতালে এক রহস্যময় রোগীর দেখা পান, যে দাবি করতে থাকে— মানুষের জীবন মূলত ‘এক ঘুমন্ত দেবতার স্বপ্ন ছাড়া আর কিছুই নয়’। এরপরই হঠাৎ করে পুরো বিশ্ব এক ভয়াবহ অনিদ্রা রোগে আক্রান্ত হয়।

মানুষ ঘুমের জন্য মরিয়া হয়ে উঠলে চারপাশে চরম বিশৃঙ্খলা তৈরি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং এই বিপর্যয় ঠেকাতে ডক্টর স্ট্রেঞ্জকে সেই রোগীর উন্মাদ মনের গভীরে প্রবেশ করতে হয়, যা তাকে নিয়ে যায় এক দুঃস্বপ্নের রাজ্যে।

‘ডুন: দ্য গ্রাফিক নভেল’-এর জনপ্রিয় লেখক কেভিন জে. অ্যান্ডারসনের লেখায় তৈরি হয়েছে এই নতুন নভেলটি। ছবি ও অলঙ্করণের দায়িত্বে রয়েছেন রাউল অ্যালেন ও প্যাট্রিসিয়া মার্টিন।

অ্যান্ডারসন জানান, বিখ্যাত ভৌতিক গল্পকার এইচপি লাভক্র্যাফটের ‘মহাজাগতিক ভয় বা কসমিক হরর’ ধারার ভাবনা থেকে তিনি এই গল্পে ডক্টর স্ট্রেঞ্জের ডাইমেনশন বদলের ক্ষমতাকে কাজে লাগিয়েছেন। হরর, সুপারহিরো অ্যাকশন ও ফ্যান্টাসির অনন্য মিশেলে তৈরি এই বইটি মার্ভেল ভক্তদের জন্য এক দারুণ সারপ্রাইজ হতে যাচ্ছে।

সর্বশেষ সংবাদ

ওয়ালটন পণ্যের মান ও স্থায়িত্ব উন্নত, দামেও সাশ্রয়ী: সমাজকল্যাণ মন্ত্রী

সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, ওয়ালটন ফ্রিজ-টেলিভিশনের মতো উচ্চ প্রযুক্তির ইলেকট্রনিক্স ও ইলেকট্রিক্যাল পণ্যের...

এই বিভাগের অন্যান্য সংবাদ