spot_img

‘যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত সরকার ট্রাম্প প্রশাসন’

অবশ্যই পরুন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতি ও কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করেছেন দেশটির প্রতিনিধি পরিষদের ডেমোক্র্যাটিক সদস্য রবার্ট গার্সিয়া। ট্রাম্প প্রশাসনকে সরাসরি ‘যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত সরকার’ বলে মন্তব্য করেছেন তিনি।

আইআরএনএকে উদ্ধৃত করে পার্সটুডে জানিয়েছে, সাংবাদিকদের সঙ্গে এক সাক্ষাৎকারে ক্যালিফোর্নিয়ার ডেমোক্র্যাটিক প্রতিনিধি রবার্ট গার্সিয়া বলেন, সাধারণ মার্কিন নাগরিকদের জীবনযাপন, কাজ এবং স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই হওয়া উচিত সরকারের প্রধান দায়িত্ব। কিন্তু প্রেসিডেন্ট এসব গুরুত্বপূর্ণ বিষয় বাদ দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘অদ্ভুত’ ও ‘মানসিক বিকারগ্রস্ত’ পোস্ট দিতে বেশি ব্যস্ত বলেও অভিযোগ করেন তিনি।

ট্রাম্প প্রশাসনের সমালোচনা করে গার্সিয়া আরও বলেন, ‘আমাদের খুব স্পষ্টভাবে বলতে হবে যে এটি যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত সরকার।’

তিনি অভিযোগ করেন, ট্রাম্প ও তার পরিবার যখন ক্রমেই আরও ধনী হচ্ছেন, তখন সাধারণ মার্কিন নাগরিকদের বড় একটি অংশ এখনও জীবনধারণের জন্য সংগ্রাম করছেন।

গার্সিয়ার এই মন্তব্যকে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ডেমোক্র্যাটদের চলমান রাজনৈতিক সমালোচনারই আরেকটি তীব্র বহিঃপ্রকাশ হিসেবে দেখা হচ্ছে।

পার্সটুডে

সর্বশেষ সংবাদ

নতুন গ্রাফিক নভেলে ফিরছে মার্ভেলের ডক্টর স্ট্রেঞ্জ

মার্ভেল ইউনিভার্সের অদ্ভুত ও রহস্যময় দুনিয়ায় ৬০ বছরেরও বেশি সময় ধরে রাজত্ব করছেন ডক্টর স্টিফেন স্ট্রেঞ্জ। জনপ্রিয় এই সুপারহিরো...

এই বিভাগের অন্যান্য সংবাদ