spot_img

মহাখালী রেলগেটে পরিত্যক্ত ভবনের ছাদে আগুন, ৩ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে

অবশ্যই পরুন

রাজধানীর মহাখালী রেলগেট এলাকায় একটি পুরোনো চার তলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের তাৎক্ষণিক তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নিয়ন্ত্রণ কক্ষ জানায়, বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বেলা সোয়া ১১টার দিকে মহাখালী রেলগেট সংলগ্ন ব্রিটিশ আমেরিকান টোবাকো (বিএটি) ভবনের পাশে একটি চার তলা পুরোনো ও পরিত্যক্ত ভবনে আগুন লাগার সংবাদ পৌঁছায়। খবর পাওয়ার পরপরই তেজগাঁও ফায়ার স্টেশন থেকে তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার ও নির্বাপণ কার্যক্রম শুরু করে।

ফায়ার সার্ভিস সূত্রেরা জানান, ভবনটির চার তলার ছাদে স্তূপ করে রাখা পরিত্যক্ত প্লাস্টিকের মালামাল থেকে আগুনের সূত্রপাত হয়। ভবনটির তৃতীয় তলায় একটি সক্রিয় বৈদ্যুতিক সাব-স্টেশন থাকায় প্রাথমিকভাবে তা বড় ধরনের ঝুঁকি ও আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছিল।

তবে দমকল বাহিনীর সদস্যদের সর্বোচ্চ প্রচেষ্টায় আগুন তৃতীয় তলার সাব-স্টেশনে কিংবা আশপাশের কোনো স্থাপনায় ছড়িয়ে পড়তে পারেনি। দ্রুততম সময়ের মধ্যে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ফায়ার ফাইটাররা। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সর্বশেষ সংবাদ

মার্কিন নেতৃত্বাধীন জোটের মিশন সমাপ্ত ঘোষণা করল ইরাক

ইরাকে মার্কিন নেতৃত্বাধীন আন্তর্জাতিক জোটের মিশন সমাপ্ত ঘোষণা করেছে বাগদাদ। বুধবার (৩০ সেপ্টেম্বর) ইরাকের প্রধানমন্ত্রীর নিরাপত্তাবিষয়ক উপদেষ্টা কাসিম আল-আরাজি...

এই বিভাগের অন্যান্য সংবাদ