spot_img

এনভিডিয়ায় ফিরেই জেনসেন হুয়াংয় বললেন, ‘আমি শপথ করছি যে এবার ভালো সিইও হবো’

অবশ্যই পরুন

ব্যক্তিগত জীবনের বিতর্ক ও একের পর এক চাঞ্চল্যকর অভিযোগের জেরে পদত্যাগের দুই সপ্তাহেরও কম সময়ের মধ্যে আবারও চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে ফিরেছেন জেনসেন হুয়াং।

সোমবার (২৩ নভেম্বর) যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান্তা ক্লারায় প্রতিষ্ঠানটির সদর দফতরের ফিরেই কর্মীদের উদ্দেশে তিনি ঘোষণা দিয়েছেন, দ্বিতীয়বারের দায়িত্ব পালনে আরও ভালো সিইও হওয়ার চেষ্টা করবেন।

৬৩ বছর বয়সী, হুয়াংয়ের এই প্রত্যাবর্তনকে ঘিরে, এনভিডিয়ার সদর দফতরে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। কালো জ্যাকেট পরা হুয়াংকে স্বাগত জানাতে প্রতিষ্ঠানের কর্মীরা সদর দফতরের বিশাল অ্যাট্রিয়ামে ভিড় করেন। পাশাপাশি, ওপরের তলাগুলোর বারান্দাও ছিল কর্মীদের উপস্থিতিতে পরিপূর্ণ। উচ্ছ্বসিত কর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘দ্বিতীয়বারের মতো দায়িত্ব নিয়ে আমি ভালো সিইও হবো।’

হুয়াংয়ের এই প্রত্যাবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার পাশাপাশি প্রযুক্তি খাতের আরেক প্রভাবশালী ব্যক্তিত্ব ইলন মাস্কও এনভিডিয়ার প্রধান নির্বাহীর পদে হুয়াংয়ের ফিরে আসাকে স্বাগত জানিয়েছেন।

এদিকে, হুয়াংয়ের প্রত্যাবর্তনের দিনই এনভিডিয়ার শেয়ারের দাম বেড়েছে ৩১ দশমিক ৫ শতাংশ। এর প্রভাবে ওয়াল স্ট্রিটের শেয়ারবাজারেও বড় ধরনের উত্থান দেখা যায়। তবে মঙ্গলবার শেয়ারবাজারের লেনদেনে, চিপ নির্মাতা প্রতিষ্ঠানটির, শেয়ারের দাম আবারও ৪ শতাংশের বেশি কমে যায়।

তিন দশকেরও বেশি সময় আগে নিজের হাতে গড়া প্রতিষ্ঠানটির নেতৃত্বে এত দ্রুত ফিরে আসার ঘটনাকে প্রযুক্তি ও ব্যবসায়িক অঙ্গনে এক বিস্ময়কর প্রত্যাবর্তন হিসেবে দেখা হচ্ছে। একইসঙ্গে, ওয়াশিংটনের নীতিনির্ধারণী মহল, আর্থিক বাজার, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) শিল্প এবং বৈশ্বিক ভূরাজনীতিতে হুয়াংয়ের প্রভাব ও অবস্থানও নতুন করে আলোচনায় এসেছে।

লস অ্যাঞ্জেলেসভিত্তিক বেসরকারি বিনিয়োগ প্রতিষ্ঠান প্যাট্রিয়ার্ক অর্গানাইজেশনের চেয়ারম্যান এরিক শিফার বলেন, ‘প্রযুক্তি খাতের বিনিয়োগকারীদের কাছে জেনসেন এলভিসের চেয়েও বড় ব্যক্তিত্ব।’

এর আগে, বিবাহবহির্ভূত সম্পর্কের একাধিক অভিযোগ সামনে আসার পর এনভিডিয়ার প্রধান নির্বাহীর পদ থেকে সরে দাঁড়ান হুয়াং। এসব অভিযোগের মধ্যে চীনের একজন কথিত গুপ্তচরের সঙ্গে সম্পর্কের বিষয়টিও উঠে আসে। তবে, পদত্যাগের দুই সপ্তাহ পূর্ণ হওয়ার আগেই, আবারও প্রতিষ্ঠানের শীর্ষ পদে তার প্রত্যাবর্তন প্রযুক্তি দুনিয়ায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

সর্বশেষ সংবাদ

ডর্টমুন্ডের সঙ্গে ঘরের মাঠে পয়েন্ট ভাগাভাগি আর্সেনালের

চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের মাঠে বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে আর্সেনাল। ম্যাচের শুরুতে, এগিয়ে গিয়েও, শেষ পর্যন্ত জয়...

এই বিভাগের অন্যান্য সংবাদ