spot_img

বাংলাদেশ থেকে ১০ হাজার কর্মী নেবে ওমান

অবশ্যই পরুন

বাংলাদেশ থেকে ১০ হাজার কর্মী নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে ওমান। এর মধ্যে ৫ হাজার কৃষি শ্রমিক এবং ৫ হাজার মৎস্য শ্রমিক নেওয়া হবে। এ বিষয়ে দুই দেশের মধ্যে আলোচনা ও সমঝোতা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

বুধবার (৯ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে ওমানের রাজপরিবারের সদস্য আল সাইয়্যেদ মোহাম্মদ সেলিম আলী আল সাইদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে। বৈঠকে বাংলাদেশি কর্মীদের জন্য ওমানের শ্রমবাজার উন্মুক্ত করা এবং দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদারের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে শামা ওবায়েদ ইসলাম বলেন, ওমানের কৃষি মন্ত্রণালয়ের সঙ্গে বাংলাদেশের সরকারের আলোচনা হয়েছে। দেশটির একটি প্রতিনিধি দল এ বিষয়ে আলোচনা করতে বাংলাদেশে এসেছিল। তারা বাংলাদেশ থেকে ৫ হাজার কৃষক এবং ৫ হাজার মৎস্যজীবী নেওয়ার কথা জানিয়েছে। সব মিলিয়ে ১০ হাজার কর্মী নেওয়ার বিষয়ে একটি চুক্তিও হয়েছে।

প্রতিমন্ত্রী জানান, ওমানের আরেকটি প্রতিনিধি দল আগামী মাসে বাংলাদেশে আসবে। তারা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করবে। এরপর কর্মী নেওয়ার বিষয়টি চূড়ান্ত করা হবে।

ওমানের ভিসা চালুর চেষ্টা

ওমানের ভিসা বন্ধ থাকার বিষয়েও কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেন, বিভিন্ন কারণে ওমানের ভিসা বর্তমানে বন্ধ রয়েছে। বাংলাদেশ সরকার কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে দেশটিতে বাংলাদেশিদের নিয়মিত যাতায়াতের সুযোগ পুনরায় চালুর চেষ্টা করছে।

শামা ওবায়েদ বলেন, সরকার দক্ষ অভিবাসনের ওপর জোর দিচ্ছে। বিষয়টি ওমান সরকারের কাছেও তুলে ধরা হয়েছে। বাংলাদেশ থেকে আরও বেশি দক্ষ কর্মী যেন ওমানে যেতে পারেন এবং বিভিন্ন খাতে কাজের সুযোগ পান, সে বিষয়ে দুই দেশ কাজ করছে।

তিনি বলেন, দক্ষ বাংলাদেশি কর্মীদের নেওয়ার বিষয়ে ওমানেরও আগ্রহ রয়েছে। এ ক্ষেত্রে দুই দেশের মধ্যে সহযোগিতা আরও বাড়ানোর সুযোগ রয়েছে।

বাংলাদেশি কর্মীদের অবদানের প্রশংসা

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে বাংলাদেশ ও ওমানের অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদারের উপায় নিয়ে আলোচনা হয়। এর মধ্যে বাংলাদেশি শ্রমিকদের জন্য ওমানের শ্রমবাজার উন্মুক্ত করার বিষয়টি বিশেষ গুরুত্ব পায়।

ওমানের রাজপরিবারের সদস্য আল সাইয়্যেদ মোহাম্মদ সেলিম আলী আল সাইদ ওমানের উন্নয়ন ও অর্থনৈতিক কর্মকাণ্ডে বাংলাদেশি শ্রমিকদের মূল্যবান অবদানের প্রশংসা করেন।

তিনি বলেন, দুই দেশের মধ্যে পারস্পরিকভাবে লাভজনক সহযোগিতা আরও সম্প্রসারণের যথেষ্ট সুযোগ রয়েছে।

সর্বশেষ সংবাদ

বিশ্ববাজারে ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়ালো তেলের দাম

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত এবং সৌদি আরবে হুতিদের হামলা অব্যাহত থাকায় বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়িয়েছে। এতে...

এই বিভাগের অন্যান্য সংবাদ