spot_img

প্রতিটি বিভাগীয় শহরে হচ্ছে ক্যান্সার চিকিৎসার ব্যবস্থা: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

অবশ্যই পরুন

দেশের প্রতিটি বিভাগীয় শহরে ক্যান্সার চিকিৎসার ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নিয়েছে সরকার। পাশাপাশি আধুনিক চিকিৎসাবিজ্ঞানের গবেষণা ও ক্যান্সার চিকিৎসায় নতুন প্রযুক্তির ব্যবহার বাড়াতে স্থাপন করা হবে ‘ন্যাশনাল মলিকিউলার বায়োলজি ল্যাবরেটরি’। এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।

শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে রাজধানীতে ‘ষষ্ঠ বাংলাদেশ ব্রেস্ট ক্যান্সার কনফারেন্স ২০২৬ (বিবিসি২৬)’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ সোসাইটি ফর ব্রেস্ট ক্যান্সার স্টাডি (বিএসবিসিএস) এ সম্মেলনের আয়োজন করে।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, বিশ্বজুড়ে ক্যান্সার চিকিৎসায় মলিকিউলার বায়োলজি প্রযুক্তি গুরুত্বপূর্ণ পরিবর্তন আনছে। ভবিষ্যতের স্বাস্থ্যব্যবস্থাকে আরও উন্নত করতে সরকার জাতীয় পর্যায়ে একটি মলিকিউলার বায়োলজি ল্যাবরেটরি স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে। এ বিষয়ে ইতিমধ্যে কাজ শুরু হয়েছে।

তিনি আরও বলেন, ক্যান্সার ইনস্টিটিউটগুলোতে আধুনিক চিকিৎসা সরঞ্জাম কেনার পাশাপাশি দেশ-বিদেশে প্রশিক্ষণের মাধ্যমে নতুন ক্যান্সার বিশেষজ্ঞ ও দক্ষ জনবল তৈরির কার্যক্রম চলমান রয়েছে।

স্তন ক্যান্সার প্রাথমিক পর্যায়ে শনাক্ত করার ওপর গুরুত্ব দিয়ে এম এ মুহিত বলেন, বাংলাদেশে প্রতিবছর অনেক নারী স্তন ক্যান্সারে মারা যাচ্ছেন। গবেষণায় দেখা গেছে, অধিকাংশ রোগী রোগের অগ্রসর পর্যায়ে চিকিৎসকের শরণাপন্ন হন। ফলে চিকিৎসা জটিল হয়ে পড়ে এবং ক্যান্সার শরীরের অন্যান্য অংশে ছড়িয়ে পড়ার ঝুঁকি বাড়ে।

তিনি বলেন, ক্যান্সার মানেই মৃত্যু নয়। বিশেষ করে স্তন ক্যান্সার একেবারে প্রাথমিক পর্যায়ে শনাক্ত করা গেলে এবং যথাযথ চিকিৎসা দেওয়া হলে মৃত্যুর ঝুঁকি অনেক কমানো সম্ভব। এ ক্ষেত্রে রোগীরা দীর্ঘদিন সুস্থ ও স্বাভাবিক জীবনযাপন করতে পারেন।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী আরও বলেন, স্তন ক্যান্সার দ্রুত শনাক্ত করতে ব্যাপক জনসচেতনতা তৈরি করতে হবে। পাশাপাশি নির্দিষ্ট বয়সী নারীদের জন্য পরিকল্পিত স্ক্রিনিং কর্মসূচি চালু করা জরুরি। সঠিক পদ্ধতিতে স্ক্রিনিং করা গেলে রোগের প্রাথমিক লক্ষণ শনাক্ত করে দ্রুত চিকিৎসার আওতায় আনা সম্ভব।

সর্বশেষ সংবাদ

সাড়া জাগানো তুর্কি সিনেমা ‘সয়’ মুক্তি পেল বাংলাদেশে

টিভি সিরিজের পাশাপাশি তুর্কি সিনেমাও আন্তর্জাতিক পরিমন্ডলে জনপ্রিয় হয়ে উঠছে। নিজস্ব ঐতিহ্যকে ধারণ করার পাশাপাশি আধুনিক নির্মাণশৈলী এবং শক্তিশালী...

এই বিভাগের অন্যান্য সংবাদ