spot_img

ব্যবহৃত ইলেকট্রিক গাড়ি আমদানির অনুমতি চেয়ে সংবাদ সম্মেলন

অবশ্যই পরুন

ব্যবহৃত ইলেকট্রিক গাড়ি আমদানি করার অনুমতি চেয়ে সংবাদ সম্মেলন করেছেন রিকন্ডিশন্ড গাড়ি ব্যবসায়ীদের সংগঠন বারভিডা। যেখানে ব্যাটারির ন্যুনতম সক্ষমতা হবে ৭০ শতাংশ এবং গাড়ি সর্বোচ্চ ৫ বছর পুরোনো।

বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে বলা হয়, আমদানি করা গাড়ি নির্দিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে পরিদর্শন ও প্রত্যয়নের ব্যবস্থা রাখা দরকার। একই সাথে ইভি গাড়ির ব্যাটারি রিসাইক্লিং, চার্জিং স্টেশন, ব্যাটারি ডায়াগনিস্টিক খাতে নতুন বিনিয়োগের সুযোগ আছে। তবে এসবের আগে গাড়ির চলমান শুল্ক কাঠামো বদলাতে হবে।

এতে আরও বলা হয়, ক্রেতার ক্রয়ক্ষমতা মাথায় রেখে হার নির্ধারণ করতে হবে। ব্যবহৃত গাড়ি আনা হবে মূলত জাপান, চীন, দক্ষিণ কোরিয়া ও জার্মানী থেকে।

রিকন্ডিশন্ড গাড়ি ব্যবসায়ীদের সংগঠন বারভিডা মনে করে, ২০০৯ সাল থেকে রিকন্ডিশন্ড হাইব্রিড কার আমদানির সুযোগ দেয়া হলেও, ইলেকট্রিক গাড়ির ক্ষেত্রে তা দেয়া হয়নি। কিন্তু সরকারের নতুন নীতি ও পরিবেশ রক্ষায় সে সুযোগ দেয়া উচিত।

সর্বশেষ সংবাদ

বিশ্ববাজারে ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়ালো তেলের দাম

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত এবং সৌদি আরবে হুতিদের হামলা অব্যাহত থাকায় বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়িয়েছে। এতে...

এই বিভাগের অন্যান্য সংবাদ