spot_img

সুপ্রিম কোর্টের ভবন নির্মাণে ৬ কোটি ৩২ লাখ টাকা আত্মসাতের সত্যতা পেয়েছে দুদক

অবশ্যই পরুন

বাংলাদেশ সুপ্রিম কোর্টের রেকর্ড ভবন নির্মাণ প্রকল্পে প্রায় ৬ কোটি ৩২ লাখ টাকা আত্মসাতের প্রাথমিক সত্যতা পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে সংস্থাটির সহকারী পরিচালক ইসমাঈল হোসেনের নেতৃত্বে একটি দল ঘটনাস্থল ও গণপূর্ত অধিদপ্তরে অভিযান চালিয়ে এই অনিয়ম শনাক্ত করে।

দুদক জানায়, ঢাকা গণপূর্ত বিভাগ-৪ এর অধীনে এই প্রকল্পের কাজে টেন্ডার কারসাজি, প্যাকেজ বিভাজনে অনিয়ম এবং কাজ না করেই বিল তুলে সরকারি অর্থ আত্মসাৎ করা হয়েছে। মূল ঠিকাদারি প্রতিষ্ঠান ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্স লিমিটেড ৮টি সাব-ঠিকাদারের মাধ্যমে কাজটি করায়।

তদন্তে দেখা যায়, অন্তত ৪টি প্যাকেজে কাজের কোনো ভৌত অস্তিত্ব, চুক্তিপত্র বা পরিমাপ বই নেই। অর্থাৎ, কোনো কাজ না করেই বিভিন্ন প্রতিষ্ঠানকে ৬ কোটি ৩১ লাখ ৯৭ হাজার টাকা দেয়া হয়। এই অর্থ আত্মসাতে তৎকালীন নির্বাহী প্রকৌশলী সাইফুজ্জামানসহ সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো প্রধানত দায়ী।

সর্বশেষ সংবাদ

অ্যাটর্নি জেনারেল উনি কে? উনার বক্তব্যই অপ্রাসঙ্গিক: মাহবুব উদ্দিন খোকন

সুপ্রিম কোর্টের আপীল বিভাগে মন্তব্যের জেরে প্রধান বিচারপতিসহ আপীল বিভাগের পুরো বেঞ্চ এজলাস ছেড়ে যাওয়ার ঘটনায় অ্যাটর্নি জেনারেলের মন্তব্য...

এই বিভাগের অন্যান্য সংবাদ