spot_img

অনূর্ধ্ব-২০ জুনিয়র এশিয়া কাপ হকি: চীনকে ৬ গোলে হারাল বাংলাদেশ

অবশ্যই পরুন

অনূর্ধ্ব-২০ জুনিয়র এশিয়া কাপ হকিতে বাংলাদেশ স্বাগতিক চীনকে ৬-০ গোলে হারিয়েছে। এতে বাংলাদেশ টানা চতুর্থ জয় পেল গ্রুপ পর্যায়ে।

প্রতিপক্ষের ওপর চড়াও হয়ে খেলতে থাকে বাংলাদেশের মেয়েরা। একের পর এক আক্রমণে তারা হংকংয়ের রক্ষণভাগকে ব্যস্ত রাখে। ম্যাচের ৯ মিনিটে পেনাল্টি কর্নার থেকে দুর্দান্ত এক গোলে দলকে এগিয়ে নেন দলের অধিনায় শারিকা রিমন।

মাঠের বাকি খেলোয়াড়দের ফিল্ড গোলের মহোৎসব। ১৯ মিনিটে আইরিন আক্তার রিয়ার চমৎকার এক ফিল্ড গোলে ব্যবধান দ্বিগুণ হয়। আক্রমণের ধার বজায় রেখে ২৬ মিনিটে দলের পক্ষে তৃতীয় গোলটি করেন কনা আক্তার। ৩-০ ব্যবধানে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে বাংলাদেশ।

দ্বিতীয়ার্ধেও একই আধিপত্য বজায় রাখে বাঘিনীরা। ৩১ মিনিটে দলের চতুর্থ গোলটি করেন মোসাম্মত লিমা। দুই মিনিট পর ৩৩ মিনিটে আইরিন রিয়া নিজের দ্বিতীয় এবং দলের পঞ্চম গোল করেন। ম্যাচের ৪৮ মিনিটে হংকংয়ের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন মোসাম্মত লিমা।

চীনের মাটিতে ৬-০ গোলের এই বিশাল জয় দেশের নারী হকির এক নতুন মাইলফলক। টানা চার ম্যাচ জিতে চ্যালেঞ্জার্স গ্রুপে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশের মেয়েরা। তাদের পরবর্তী প্রতিপক্ষ হতে পারে এলিট গ্রুপের জাপান। ঐ ম্যাচ জিতলে সেমিফাইনাল ও অ-২০ মহিলা বিশ্বকাপে খেলার সুযোগ পাবে বাংলাদেশ।

সর্বশেষ সংবাদ

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রাশিয়া ও ফ্রান্সের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বাংলাদেশে নিযুক্ত রাশিয়া ও ফ্রান্সের রাষ্ট্রদূত আজ রোববার (২২ নভেম্বর) পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে পৃথকভাবে সাক্ষাৎ করেছেন। পররাষ্ট্রমন্ত্রী বর্তমানে...

এই বিভাগের অন্যান্য সংবাদ