spot_img

প্রধানমন্ত্রী যথাসময়ে ভারত সফরে যাবেন বলে আশা প্রকাশ ভারতীয় হাইকমিশনারের

অবশ্যই পরুন

প্রধানমন্ত্রী তারেক রহমান যথাসময়ে ভারত সফরে যাবেন বলে আশা প্রকাশ করেছেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে পরিবেশ মন্ত্রী আবদুল আউয়াল মিন্টুর সাথে বৈঠক শেষে এক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

ভারতীয় হাইকমিশনার বলেন, অর্থনীতি এবং বাণিজ্যিক ইস্যু ছাড়াও ভারত-বাংলাদেশের মধ্যে পরিবেশ বিষয়ক অনেক ইস্যু রয়েছে, যেকারণে একসাথে কাজ করবে দু্ই দেশ।

তিনি বলেন, ভারত চায় দুই দেশের জনগনের সাথে জনগনের সম্পর্ক। পরিবেশ সুরক্ষায় দুদেশ একসঙ্গে কাজ করবে বলেও জানান তিনি।

এসময়, বৈঠকের বিষয়ে পরিবেশ মন্ত্রী জানান, ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক জোরালো। প্রতিবেশী দেশ হিসেবে ভারতের সাথে রাজনীতি এবং বাণিজ্যিক সম্পর্ক নিয়ে আলোচনা চলতেই থাকবে।

সর্বশেষ সংবাদ

‘কিলার’ মিলারের তাণ্ডবে পুড়ল অস্ট্রেলিয়া

বয়সটাকে স্রেফ সংখ্যা বানিয়ে ফেললেন ‘কিলার মিলার’ খ্যাত ডেভিড মিলার। ৩৭ পেরোনো এই ব্যাটসম্যান ২২ গজে এখনো যেভাবে ছুটছেন...

এই বিভাগের অন্যান্য সংবাদ