spot_img

ইইউর ৪৮ অশুল্ক বাণিজ্য বাধা সমাধান, প্রক্রিয়াধীন আরও ১৩টি

অবশ্যই পরুন

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় বাণিজ্যে চিহ্নিত ৪৮টি অশুল্ক বাণিজ্য বাধা ইতোমধ্যে সমাধান করা হয়েছে। পাশাপাশি আরও ১৩টি বাধা দূর করার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুকতাদির।

রোববার (৬ সেপ্টেম্বর) ঢাকায় বাণিজ্য মন্ত্রণালয়ে ইইউ প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তিনি।

বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ ও ইইউর মধ্যে বাণিজ্যে বিদ্যমান বিভিন্ন অশুল্ক বাধার বিষয়টি আগে ইইউর পক্ষ থেকে তুলে ধরা হয়েছিল। এসব সমস্যা সমাধানে বাংলাদেশ কাজ করছে। এরই মধ্যে ৪৮টি বাধা দূর করা হয়েছে এবং আরও ১৩টি সমস্যা সমাধানের প্রক্রিয়াধীন রয়েছে।

এ সময় বাংলাদেশের স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের সময়সীমা আরও তিন বছর পিছিয়ে দেওয়ার আবেদনে ইইউর সহযোগিতা চাওয়া হয়েছে বলেও জানান মন্ত্রী। এ বিষয়ে চলতি মাসে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে সিদ্ধান্ত হওয়ার কথা রয়েছে।

মন্ত্রী বলেন, বাংলাদেশের এলডিসি উত্তরণ পিছিয়ে দেওয়ার আবেদনের বিষয়টি বিবেচনায় ইইউর সহযোগিতা গুরুত্বপূর্ণ। এ নিয়ে ইইউ প্রতিনিধিদলের সঙ্গে আলোচনা হয়েছে।

এদিকে ইইউর সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) করার বিষয়েও অগ্রগতি হয়েছে বলে জানান খন্দকার আবদুল মুকতাদির। অদূর ভবিষ্যতে ইইউর সঙ্গে এফটিএ নিয়ে আনুষ্ঠানিক আলোচনা শুরুর উদ্যোগ নেওয়া হতে পারে বলেও জানান তিনি।

বাংলাদেশের সবচেয়ে বড় রপ্তানি বাজার ইউরোপীয় ইউনিয়ন। ফলে অশুল্ক বাণিজ্য বাধা দূর করার পাশাপাশি ভবিষ্যতে এফটিএ নিয়ে আলোচনা শুরু হলে তা দেশের রপ্তানি খাত, বিশেষ করে তৈরি পোশাক শিল্পের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

সর্বশেষ সংবাদ

শপথ নিলেন পিএসসির নতুন চেয়ারম্যান অধ্যাপক নাজমুজ্জামান ভূঁইয়া

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) নবনিযুক্ত চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুজ্জামান ভূঁইয়া শপথ নিয়েছেন। রোববার (৬ সেপ্টেম্বর) বিকেলে সুপ্রিম কোর্টের...

এই বিভাগের অন্যান্য সংবাদ