spot_img

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালকে ১০ লাখ ডলার সহায়তা বাংলাদেশের

অবশ্যই পরুন

ভয়াবহ বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালের মানুষের সহায়তায় দেশটির সরকারকে ১০ লাখ মার্কিন ডলার আর্থিক সহায়তা দিয়েছে বাংলাদেশ। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ১২ কোটি ৩০ লাখ টাকা।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভাণ্ডারীর কাছে প্রধানমন্ত্রী তারেক রহমানের লেখা একটি চিঠি হস্তান্তরের সময় এ সহায়তার কথা জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

বাংলাদেশ সরকারের পক্ষ থেকে নেপালের প্রধানমন্ত্রীর দুর্যোগ ত্রাণ তহবিলে এই অর্থ দেওয়া হয়েছে। উত্তর নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্তদের জন্য চলমান ত্রাণ, পুনরুদ্ধার ও মানবিক কার্যক্রমে সহায়তা করতেই এই অর্থ দেওয়া হয়।

এর আগে গত ১ সেপ্টেম্বর ঢাকায় নেপাল দূতাবাসে খোলা শোক বইয়ে বাংলাদেশের পক্ষ থেকে স্বাক্ষর করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। এ সময় নেপালে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় বাংলাদেশ সরকারের পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা জানানো হয়।

এ ছাড়া গত ২৭ আগস্ট নেপালের বন্যা ও ভূমিধসে প্রাণহানির ঘটনায় বাংলাদেশের জাতীয় সংসদে শোক প্রস্তাব গ্রহণ করা হয়।

বাংলাদেশের এই আর্থিক সহায়তা নেপালের দুর্গত মানুষের জন্য জরুরি ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রমে ব্যবহার করা হবে।

সর্বশেষ সংবাদ

ইরানে বিয়ের অনুষ্ঠানে হামলার অভিযোগ; কখনো কখনো এমনটা হয়ে যায়, বলছে যুক্তরাষ্ট্র

ইরানে একটি বিয়ের অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের হামলায় বেসামরিক লোকজন হতাহত হয়েছে বলে অভিযোগ করেছে তেহরান। ওয়াশিংটনের দাবি, তারা এই খবর...

এই বিভাগের অন্যান্য সংবাদ