spot_img

রাশিয়ার হামলায় কিয়েভ অঞ্চলে নিহত ৯, আহত ১৪

অবশ্যই পরুন

ইউক্রেনের রাজধানী কিয়েভ ও আশপাশের অঞ্চলে রাশিয়ার বিমান হামলায় ৯ জন নিহত এবং ১৪ জন আহত হয়েছেন। মঙ্গলবারের (১ সেপ্টেম্বর) এই হামলা কিয়েভে টানা ষষ্ঠ দিনের রুশ হামলা বলে জানিয়েছে ইউক্রেনীয় কর্তৃপক্ষ। খবর রয়টার্সের।

জরুরি সেবা বিভাগ জানায়, কিয়েভে ৮ জন নিহত এবং ৫ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে ৩ জন শিশু রয়েছে। এদিকে, হামলার পর রাজধানীর বিভিন্ন স্থানে আগুনও ছড়িয়ে পড়ে।

অন্যদিকে, কিয়েভ অঞ্চলের বোরিসপিলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় একটি আবাসিক ভবন ও একটি ব্যবসাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে একজন নিহত এবং নয়জন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন শিশু রয়েছে।

এদিকে রাশিয়ার উস্ত-লুগা বন্দরে ড্রোন হামলায় আগুন ধরে যায়। মস্কোতেও ড্রোন হামলা প্রতিহত করার চেষ্টা চালায় রুশ কর্তৃপক্ষ। দেশটির সামারা অঞ্চলেও হামলায় বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় গভর্নর। তবে, রাশিয়া ও ইউক্রেন উভয় দেশই বেসামরিক নাগরিকদের ইচ্ছাকৃতভাবে লক্ষ্যবস্তু করার অভিযোগ অস্বীকার করেছে।

সর্বশেষ সংবাদ

দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা বরাবরই রাজনৈতিক উদ্দেশ্যে: বাণিজ্যমন্ত্রী

বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা বরাবরই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেছেন, সাধারণ মানুষের...

এই বিভাগের অন্যান্য সংবাদ