spot_img

পার্বত্য চট্টগ্রামে টেকসই ও সাশ্রয়ী বিদ্যুৎ সরবরাহ বাড়াতে ১৭ কোটি ডলারের ঋণ অনুমোদন এডিবির

অবশ্যই পরুন

পার্বত্য চট্টগ্রামে টেকসই ও সাশ্রয়ী বিদ্যুতের সরবরাহ বাড়াতে ১৭ কোটি ৫০ লাখ ডলারের ঋণ অনুমোদন করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। এর আওতায় খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবানের ২৬টি দুর্গম উপজেলায় বিদ্যুৎ বিতরণ নেটওয়ার্ক সম্প্রসারণ ও আধুনিকায়ন করা হবে। এতে অন্তত ৮৮ হাজার নতুন পরিবার বিদ্যুৎ সেবার আওতায় আসবে।

এডিবি বলছে, এ প্রকল্প বাস্তবায়িত হলে বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার সিস্টেম লস ও পরিচালন ব্যয় কমবে এবং গ্রিডের দক্ষতা বাড়বে। বছরে অন্তত ১৯ হাজার ৩০০ টন কার্বন ডাই-অক্সাইড সমতুল্য নিঃসরণ এড়ানো সম্ভব হবে।

এডিবির মতে, প্রকল্পটির মাধ্যমে পার্বত্য অঞ্চলের দুর্গম জনগোষ্ঠী আরও নিরাপদ ও নির্ভরযোগ্য বিদ্যুৎ সুবিধা পাবে। একই সঙ্গে বাড়বে জীবিকার সুযোগ এবং নারীদের অংশগ্রহণ।

পার্বত্য অঞ্চলে প্রায় ১৮ লাখ ৪০ হাজার মানুষের বসবাস। তাদের অর্ধেকের বেশি ক্ষুদ্র নৃগোষ্ঠীর অন্তর্ভুক্ত। দেশের জাতীয় পর্যায়ে বিদ্যুতায়নের হার বর্তমানে ৯৯ শতাংশ হলেও পার্বত্য অঞ্চলে গ্রিড সংযোগের হার তুলনামূলকভাবে অনেক কম।

খাগড়াছড়িতে গ্রিড সংযোগ রয়েছে মাত্র ৪৯ শতাংশ মানুষের, রাঙামাটিতে ৪৩ শতাংশ এবং বান্দরবানে ৪১ শতাংশ মানুষের।

সর্বশেষ সংবাদ

‘ফ্যাসিবাদবিরোধী শক্তিগুলোর মধ্যে ঐক্য বিনষ্টের সুযোগ নিয়েছে সন্ত্রাসীরা’

ফ্যাসিবাদ পতনের পক্ষের শক্তিগুলোর মধ্যে ঐক্য কমে যাওয়ায় গত ৩/৪ দিনে রাজধানীতে সন্ত্রাসবাদের মতো ঘটনা ঘটেছে। আবারও দ্রুত ঐক্যবদ্ধ...

এই বিভাগের অন্যান্য সংবাদ