spot_img

‘যখন ইনকাম করা হয়, তখন পাপ মনে হয় না’

অবশ্যই পরুন

দীর্ঘদিন ধরেই অভিনয় থেকে নিজেকে গুটিয়ে নিয়েছেন চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি। বর্তমানে সংসার ও পরিবার নিয়েই ব্যস্ত সময় কাটাচ্ছেন তিনি।

আড়ালে গিয়ে বিয়ে, সংসার ও এক সন্তানের মা হওয়ার খবরও এরই মধ্যে প্রকাশ্যে এসেছে। তবে অভিনয় থেকে দূরে সরে গেলেও মাঝেমধ্যে তার পুরোনো বক্তব্য ও ক্যারিয়ার নিয়ে নানা আলোচনা সামনে আসে।

সম্প্রতি পপির একটি বক্তব্যকে ঘিরে ফের শুরু হয়েছে আলোচনা। আর সেই বক্তব্যের জবাবে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের মন্তব্য জানিয়েছেন অভিনেতা বাপ্পারাজ।

সোমবার (৩১ আগস্ট) অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয় সামাজিক যোগাযোগমাধ্যমে পপির একটি বক্তব্যের ফটোকার্ড শেয়ার করেন। সেখানে পপির বক্তব্য হিসেবে লেখা রয়েছে, ‘যতটুকু পাপ কামাইছি সব ধুয়েমুছে সুন্দরভাবে মরতে চাই। আর যে কয়দিন বাঁচব হেদায়াতের জন্য আল্লাহ-খোদার নাম করে যাব।’

বাপ্পারাজ যেন সরাসরি পপির বক্তব্যের জবাব দিয়েই লেখেন, ‘যখন ইনকাম করা হয়, তখন পাপ মনে হয় না। বেকার হয়ে গেলেই মনে হয় আগে পাপ করেছি। ইবাদত সবসময়ের জন্যই, বেকারদের জন্য না।’

এর আগে এক ভিডিও বার্তায় অভিনয়জগৎ থেকে নিজেকে সরিয়ে নেওয়ার ইঙ্গিত দিয়েছিলেন পপি। কান্নাজড়িত কণ্ঠে নিজের জীবন নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেছিলেন, ‘আমি সব কিছু থেকে দূরে চলে গেছি। মানুষ কত দিনই বাঁচে! যে কয়দিন বাঁচি, সুন্দরভাবে বাঁচতে চাই। একটু ভালো থাকতে চাই। একটু ভালো খেতে চাই, আল্লাহ-খোদার নাম নিতে চাই।’

সেই ভিডিও বার্তায় নিজের অতীত নিয়েও আক্ষেপ প্রকাশ করেন এই অভিনেত্রী। তিনি বলেন, ‘পরিবারের কারণে কাজ করতে গিয়ে মানুষের যতটা গালি খেয়েছি, যতটা পাপ কামিয়েছি সবকিছু মুছে সুন্দরভাবে মরতে চাই। এটা যদি আমার জন্য অপরাধ হয়ে থাকে, তবে আমি অপরাধী।’

১৯৯৭ সালে সোহানুর রহমান সোহান পরিচালিত ‘আমার ঘর আমার বেহেশত’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন পপি। তবে তার প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমা ছিল ‘কুলি’। এতে তার বিপরীতে অভিনয় করেন ওমর সানী।

এরপর একের পর এক সিনেমায় অভিনয় করে ঢাকাই চলচ্চিত্রে নিজের শক্ত অবস্থান তৈরি করেন পপি। দীর্ঘ ক্যারিয়ারে জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ পেয়েছেন বিভিন্ন স্বীকৃতি। তবে ক্যারিয়ারের সফল সময় পেরিয়ে বর্তমানে অনেকটাই আড়ালে রয়েছেন এই অভিনেত্রী।

সর্বশেষ সংবাদ

তিন ধাপে কত শতাংশ করে বর্ধিত বেতন পাবেন সরকারি চাকরিজীবীরা

সরকারি চাকরিজীবীদের জন্য অনুমোদিত নতুন বেতনকাঠামো ২০২৬ সালের ১ জুলাই থেকে ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। মূল বেতন তিন...

এই বিভাগের অন্যান্য সংবাদ