spot_img

যশোরে ২৭ হাজার পিস ইয়াবাসহ কারবারি আটক

অবশ্যই পরুন

যশোরে ২৭ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। রোববার (৩০ আগস্ট) রাতে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, রাতে গোপন সংবাদের ভিত্তিতে শহরের ঝুমঝুমপুর আদর্শপাড়া এলাকায় অভিযান চালানো হয়। এসময় সিরাজুল ইসলাম রিপনকে আটক করা হয়। পরে তার সঙ্গে থাকা একটি ব্যাগে তল্লাশি চালিয়ে ২৭ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।

এদিকে, এ ঘটনায় কোতোয়ালি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। এছাড়া, জব্দ হওয়া ইয়াবার উৎস ও গন্তব্য এবং এর সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে তদন্ত চলছে বলেও জানিয়েছে পুলিশ।

সর্বশেষ সংবাদ

ইমরান খানের বোন আলিমা খানকে আটকের অভিযোগ

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খানের বোন আলিমা খানকে আটক করা হয়েছে। এমনটাই অভিযোগ করেছে...

এই বিভাগের অন্যান্য সংবাদ