spot_img

পাকিস্তানকে ১৯৪ রানে হারিয়ে সিরিজ ইংল্যান্ডের

অবশ্যই পরুন

ইংল্যান্ডের বিপক্ষে লর্ডসে দ্বিতীয় টেস্টে বড় ব্যবধানে হারের পর অনাকাঙ্ক্ষিত এক রেকর্ডের মুখে পড়েছে পাকিস্তান। ১৯৮৭ সালের পর এই প্রথম টেস্ট ক্রিকেটে তাদের জয়ের চেয়ে পরাজয়ের সংখ্যা বেশি হলো।

রোববার দ্বিতীয় টেস্টে পাকিস্তানকে ১৯৪ রানে হারিয়ে তিন ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে লিড নিয়েছে ইংল্যান্ড। ৩৮৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে পাকিস্তান থেমে যায় ১৯৪ রানে। দলের হয়ে সর্বোচ্চ ৯৭ রান করেন সৌদ শাকিল।

এই হারের ফলে ৪৭৩ টেস্টে পাকিস্তানের পরাজয়ের সংখ্যা দাঁড়িয়েছে ১৫৪টি, বিপরীতে জয় ১৫৩টি। বাকি ১৬৬টি ম্যাচ ড্র হয়েছে।

কোহলির ওপরে রাখলেন বুমরাহকে, ভারতের সর্বশ্রেষ্ঠ ক্রিকেটার বললেন আরেকজনকে
এর আগে সর্বশেষ ১৯৮৭ সালে পাকিস্তানের টেস্ট হারের সংখ্যা জয়ের চেয়ে বেশি ছিল। ওই বছরের আগস্টে দ্য ওভালে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচটি ড্র হওয়ার পর ১৭০ টেস্টে পাকিস্তানের জয় ছিল ৩৯টি, আর হার ৪০টি।

এরপর দীর্ঘ সময় পাকিস্তানের জয়ের সংখ্যা পরাজয়ের চেয়ে এগিয়ে ছিল। তবে সাম্প্রতিক বছরগুলোতে ধারাবাহিক হতাশাজনক পারফরম্যান্সে সেই ব্যবধান ধীরে ধীরে কমতে থাকে। শেষ পর্যন্ত লর্ডসে ইংল্যান্ডের কাছে বড় হার তাদের সেই পরিসংখ্যানও বদলে দিল।

লর্ডস টেস্টে শুরু থেকেই পাকিস্তানের ওপর আধিপত্য বিস্তার করে ইংল্যান্ড। প্রথম ইনিংসে মাত্র ১১০ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান। এরপর স্বাগতিকদের দেওয়া ৩৮৯ রানের লক্ষ্যও পেরোতে পারেনি তারা। সৌদ শাকিলের লড়াকু ৯৭ রানও পাকিস্তানকে পরাজয় থেকে রক্ষা করতে পারেনি। ইংল্যান্ডের বোলিং আক্রমণ শেষ পর্যন্ত সফরকারীদের ইনিংস গুটিয়ে দিয়ে তুলে নেয় আরও একটি বড় জয়।

এই জয়ের ফলে তিন ম্যাচের সিরিজও নিজেদের করে নিয়েছে ইংল্যান্ড। সিরিজের প্রথম টেস্টে হেডিংলিতে ইনিংস ও ১০৩ রানে জয়ের পর লর্ডসে দ্বিতীয় টেস্টে ১৯৪ রানের জয় পায় তারা। সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে আগামী ৯ সেপ্টেম্বর এজবাস্টনে মুখোমুখি হবে ইংল্যান্ড ও পাকিস্তান।

সর্বশেষ সংবাদ

দুদকের নতুন মহাপরিচালক হলেন নাজমুল আলম

দুর্নীতি দমন কমিশনের (দুদক) নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন ফাইনান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের বিভাগীয় প্রধান (যুগ্মসচিব) মো. নাজমুল আলম।...

এই বিভাগের অন্যান্য সংবাদ