spot_img

অন্যকে ফাঁসাতে নিজের মেয়েকে হত্যা!

অবশ্যই পরুন

স্থানীয় এক ব্যক্তিকে ফাঁসাতে নিজের সাড়ে তিন বছরের মেয়েকে গলা কেটে হত্যা করেছেন শরীফ আলী নামে এক ব্যক্তি। মৌলভীবাজারে চাঞ্চল্যকর এই ঘটনায় দায়ী ব্যক্তিকে মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। ​

সোমবার (২৪ আগস্ট) মৌলভীবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো. আনোয়ারুল হক এই রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত শরীফ আলী জেলার কমলগঞ্জ উপজেলা পূর্ব ভানুবিল গ্রামের আরিফ মিয়ার ছেলে।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ১০ ফেব্রুয়ারি রাতে কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের পূর্ব ভানুবিল গ্রামে নিজ বসতঘরে ঘুমিয়ে ছিল সাড়ে ৩ বছর বয়সী মেয়ে রুনা বেগম। তাকে ধারালো দা দিয়ে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেন শরীফ আলী। ঘটনার পর শরীফের স্ত্রী ও নিহত শিশুর মা নেকজান বিবি বাদী হয়ে মামলা দায়ের করেন। ​পরবর্তীতে পুলিশের তদন্তে বেরিয়ে আসে আসল ঘটনা।

সালেক মিয়া নামে স্থানীয় এক ব্যক্তির ওপর হত্যাকাণ্ডের দায় চাপিয়ে তাকে ফাঁসানোর উদ্দেশ্যেই শরীফ আলী নিজ সন্তানকে নির্মমভাবে হত্যা করেছিলেন। পরে পুলিশ শরীফ আলীকে আটক করলে আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে নিজের অপরাধ স্বীকার করেন তিনি। ​

দীর্ঘ ১২ বছর শুনানি ও সাক্ষ্যপ্রমাণ শেষে আদালতের বিচারক আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে মৃত্যুদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দেন।

সর্বশেষ সংবাদ

‘বাংলাদেশ আগে বোলিং পেলে অস্ট্রেলিয়া ৬০ রানে গুটিয়ে যেত’

ম্যাকাইয়ের গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায় মাত্র দেড় দিনেই শেষ হয়ে গেছে অস্ট্রেলিয়া ও বাংলাদেশের মধ্যকার দ্বিতীয় টেস্ট। যেখানে মুড়িমুড়কির...

এই বিভাগের অন্যান্য সংবাদ