spot_img

২ বছর পর ওয়ানডেতে ফিরছেন কামিন্স

অবশ্যই পরুন

প্রায় দুই বছর পর অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে ফিরতে যাচ্ছেন বিশ্বকাপজয়ী অধিনায়ক প্যাট কামিন্স। আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরে ওয়ানডে সিরিজকে সামনে রেখে আবারও ৫০ ওভারের ক্রিকেটে দেখা যাবে অস্ট্রেলিয়ার এই পেসারকে। তবে কামিন্সের মূল লক্ষ্য থাকবে অক্টোবরে শুরু হতে যাওয়া তিন ম্যাচের টেস্ট সিরিজের প্রস্তুতি নেয়া। প্রতিবেদন ক্রিকেট অস্ট্রেলিয়ার

২০২৩ সালে ভারতের আহমেদাবাদে ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে ভারতকে হারিয়ে শিরোপা জেতার পর থেকে অস্ট্রেলিয়ার ওয়ানডে দলের অধিনায়ক কামিন্স মাত্র দুটি ম্যাচ খেলেছেন। এরপর ২৮টি ওয়ানডের মধ্যে ২৬টিতেই ছিলেন না তিনি।

অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেট সেপ্টেম্বরের শেষ দিকে পুরোদমে শুরু হওয়ায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২৪, ২৭ সেপ্টেম্বর ও ৩০ সেপ্টেম্বরের ওয়ানডে সিরিজটি কামিন্সের জন্য টেস্ট প্রস্তুতির আদর্শ সুযোগ হয়ে উঠছে। এর আগে ১৫, ১৮ ও ২০ সেপ্টেম্বর জিম্বাবুয়ের বিপক্ষে হারারেতে তিনটি ওয়ানডে খেলবে অস্ট্রেলিয়া।

কামিন্স অবশ্য জিম্বাবুয়ে সিরিজের সব ম্যাচ খেলবেন কি না, তা নিয়ে নিশ্চিত নন। নিজের শরীর ও টেস্ট প্রস্তুতিকে গুরুত্ব দিয়ে তিনি ছয়টি ওয়ানডের মধ্যে সর্বোচ্চ তিনটি ম্যাচ খেলার ইঙ্গিত দিয়েছেন। তার ভাষ্য, ‘আমি অন্তত কিছু ম্যাচে থাকব। তবে সত্যি বলতে, মূল লক্ষ্য টেস্ট সিরিজ।’

কামিন্স আরও জানিয়েছেন, আসন্ন সাদা বলের ম্যাচগুলোও লাল বলের ক্রিকেটের প্রস্তুতির কথা মাথায় রেখেই খেলবেন। মিচেল স্টার্ক, জশ হ্যাজলউড ও ক্যামেরন গ্রিনও ওয়ানডে সিরিজের কিছু ম্যাচে খেলার প্রত্যাশা করছেন।

দীর্ঘদিন পর দক্ষিণ আফ্রিকায় টেস্ট
২০১৮ সালের বিতর্কিত বল টেম্পারিং কেলেঙ্কারির পর এই প্রথম দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজ খেলতে যাচ্ছে অস্ট্রেলিয়া। গত বছর লর্ডসে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি হওয়ার পর দুই দল আবারও টেস্ট ক্রিকেটে মুখোমুখি হবে। সেই ফাইনালে অস্ট্রেলিয়াকে পাঁচ উইকেটে হারিয়ে শিরোপা জিতেছিল দক্ষিণ আফ্রিকা।

অস্ট্রেলিয়ার বর্তমান দলে কামিন্স, স্টার্ক, হ্যাজলউড, নাথান লায়ন, স্টিভ স্মিথ ও ম্যাট রেনশই দক্ষিণ আফ্রিকায় টেস্ট খেলার অভিজ্ঞতা থাকা ক্রিকেটারদের মধ্যে উল্লেখযোগ্য।

অস্ট্রেলিয়ার ২০২৬ দক্ষিণ আফ্রিকা সফর
১৫ সেপ্টেম্বর: জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডে — হারারে
১৮ সেপ্টেম্বর: জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে — হারারে
২০ সেপ্টেম্বর: জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় ওয়ানডে — হারারে
২৪ সেপ্টেম্বর: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ওয়ানডে — ডারবান
২৭ সেপ্টেম্বর: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে — জোহানেসবার্গ
৩০ সেপ্টেম্বর: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তৃতীয় ওয়ানডে — পচেফস্ট্রুম
৩–৪ অক্টোবর: প্রস্তুতি ম্যাচ — পচেফস্ট্রুম
৯–১৩ অক্টোবর: প্রথম টেস্ট — ডারবান
১৮–২২ অক্টোবর: দ্বিতীয় টেস্ট — গকেবেরহা
২৭–৩১ অক্টোবর: তৃতীয় টেস্ট — কেপটাউন

সর্বশেষ সংবাদ

শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় সোমবার

মাগুরার আলোচিত আট বছরের শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান আসামি হিটু শেখের ডেথ রেফারেন্স ও আপিলের ওপর...

এই বিভাগের অন্যান্য সংবাদ