spot_img

সিএনএনকে ‘ভুয়া সংবাদ পরিবেশনকারী’ বললেন ট্রাম্প

অবশ্যই পরুন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার এক নারী সিএনএন প্রতিবেদককে তীব্র ভাষায় আক্রমণ করে সাংবাদিকদের উদ্দেশে প্রায়ই ব্যবহৃত নিজের পরিচিত অপমানসূচক মন্তব্য করেন। এ সময় তিনি ওই প্রতিবেদককে ‘উচ্চস্বরে এবং বাগাড়ম্বরপূর্ণ ব্যক্তি’ বলেও মন্তব্য করেন।

ডোনাল্ড ট্রাম্প সিএনএনের হোয়াইট হাউসের প্রধান প্রতিনিধি ক্রিস্টেন হোমসের সঙ্গে উত্তপ্ত বাকবিতণ্ডার ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

হোমস ট্রাম্পকে সিনেটর জন অসফের একটি মন্তব্য সম্পর্কে প্রশ্ন করেন। অসফ অভিযোগ করেছিলেন, ট্রাম্প প্রেসিডেন্টের দায়িত্ব পালনের চেয়ে নিজের বলরুম নির্মাণ এবং ন্যাটালি হার্পের সঙ্গে ভ্রমণে বেশি আগ্রহী।

এরপর হোমস আরেকটি প্রশ্ন করার চেষ্টা করলে ট্রাম্প তাকে থামিয়ে দেন এবং বলেন, ‘আপানি কোন সংবাদ মাধ্যমের’ জবাবে সিএনএন বলতেই ট্রাম্প তাকে উদ্দেশ্য করে ‘আপনারা ভুয়া সংবাদ পরিবেশনকারী, আপনি ভুয়া সংবাদ পরিবেশন করেন, চুপ থাকেন।’

ট্রাম্প তাকে ‘উচ্চস্বরে এবং বাগাড়ম্বরপূর্ণ ব্যক্তি’ বলেন আখ্যা দেন, যা তাকে ‘ঝগড়াটে’ বলেও প্রতিয়মান করে।
এবং তাকে বারবার চুপ করতে বলেন।

ট্রাম্প প্রশাসনের একটি দ্রুত-প্রতিক্রিয়া অ্যাকাউন্টও হোমসের সমালোচনা করে তার প্রশ্নকে একজন ট্রাম্প স্টাফারকে (ট্রাম্পের সাথে কাজ করা ব্যক্তি) নিয়ে সস্তা আক্রমণ বলে অভিহিত করে।

সিএনএন অবশ্য হোমসের পক্ষ নিয়ে বলে, তিনি সাংবাদিকতার দায়িত্ব পালন করছিলেন এবং প্রেসিডেন্টকে একটি কঠিন কিন্তু প্রাসঙ্গিক প্রশ্ন করেছিলেন।

সিএনএন আরও বলেছে, কোনো কর্মকর্তা সাংবাদিকের রিপোর্টের সঙ্গে দ্বিমত পোষণ করতে পারেন, কিন্তু প্রশ্ন করার কারণে সাংবাদিককে ব্যক্তিগতভাবে আক্রমণ করা মুক্ত সংবাদমাধ্যমের নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

নারী সাংবাদিকদের কঠিন প্রশ্নের জবাব দেওয়ার সময় ট্রাম্পের এমন আক্রমণাত্মক আচরণের নজির আগেও রয়েছে।

ঘটনাটি প্রেসিডেন্টের সাংবাদিকদের কঠোরভাবে জবাব দেওয়ার অধিকার বনাম স্বাধীন সংবাদমাধ্যমের প্রতি সম্মান—এই দুইয়ের মধ্যে চলমান বিতর্ককে আবারও সামনে এনেছে।

সুত্র: ইয়াহু

সর্বশেষ সংবাদ

হরমুজ প্রণালি নিয়ে আলোচনায় তেহরান যাচ্ছেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী

ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আলবুসাইদি মঙ্গলবার (২৫ আগস্ট) ইরানের রাজধানী তেহরান সফর করবেন। সেখানে তিনি ইরানি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন...

এই বিভাগের অন্যান্য সংবাদ