spot_img

মেসির গোলের পরও টরন্টোর কাছে হার মিয়ামির

অবশ্যই পরুন

টরোন্টো এফসির কাছে ২-১ গোলে হেরে মেজর লিগ সকারে (এমএলএস) নিজেদের ব্যর্থতার বৃত্ত ভাঙতে পারল না ইন্টার মায়ামি। এই ম্যাচে হারের মধ্য দিয়ে টানা পাঁচ ম্যাচ জয়হীন রইল দ্য হেরনসরা।

রোববার (২৩ আগস্ট) বাংলাদেশ সময় ভোরে মিয়ামির ন্যু স্টেডিয়ামে ‘ইউনিসেফ নাইট’-এর ম্যাচে টরোন্টো এফসির মুখোমুখি হয় লিওনেল মেসির দল।

এই ম্যাচে চোট কাটিয়ে এ ম্যাচে একাদশে ফেরেন জার্মান বেরতেরামে। তবে মিয়ামির ছন্দহীন আক্রমণভাগে তার ফেরা খুব একটা প্রভাব ফেলতে পারেনি।

ম্যাচের শুরু থেকেই দুই দলের মধ্যে শারীরিক লড়াই ও ফাউলের প্রবণতা দেখা যায়। শুরুর দিকে টরোন্টো কিছুটা চাপ সৃষ্টি করলেও প্রথমার্ধের সবচেয়ে সহজ সুযোগটি পেয়েছিল মিয়ামিই। গোলরক্ষককে একা পেয়েও অবিশ্বাস্যভাবে বল পোস্টের বাইরে মারেন অভিজ্ঞ উরুগুইয়ান তারকা লুইস সুয়ারেজ। ফলে গোলশূন্যভাবেই শেষ হয় প্রথমার্ধ।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই মরিয়া হয়ে খেলতে থাকে মিয়ামি। বেরতেরামের একটি প্রচেষ্টা অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। তবে এরপরেই ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় টরোন্টো।

মিয়ামি ডিফেন্স বল ক্লিয়ার করতে ব্যর্থ হলে চমৎকার এক বাঁ পায়ের শটে টরোন্টোকে ১-০ ব্যবধানে এগিয়ে নেন জোশ সার্জেন্ট। এই ধাক্কা সামলে ওঠার আগেই ব্যবধান দ্বিগুণ করে সফরকারীরা। ডেইন সেন্ট ক্লেয়ারকে পরাস্ত করে বল জালে জড়ান ডেরিক এতিয়েন জুনিয়র (২-০)।

৮০ মিনিট পর্যন্ত অন-টার্গেটে মাত্র একটি শট রাখা মিয়ামির হয়ে ত্রাতা হওয়ার চেষ্টা করেন লিওনেল মেসি। ম্যাচের শেষ দিকে রদ্রিগো ডি পলের দারুণ এক থ্রু পাস থেকে বাঁ পায়ের নিখুঁত ফিনিশিংয়ে ব্যবধান ২-১ করেন বিশ্বকাপজয়ী এই আর্জেন্টাইন ফরোয়ার্ড।

মেসির গোলে স্টেডিয়ামে প্রাণ ফিরলেও এবং যোগ করা ৮ মিনিটে অলআউট আক্রমণ চালিয়েও সমতাসূচক গোলটি আদায় করতে পারেনি মিয়ামি।শেষ পর্যন্ত ২-১ গোলের হার নিয়েই মাঠ ছাড়ে মিয়ামি। টানা পাঁচ ম্যাচে জয়হীন থাকার মধ্যে চারটিতেই হেরেছে দলটি। এই সময়ে প্রতি ম্যাচে গড়ে ২ দশমিক ৪ গোল করে হজম করেছে তারা।

আগামী ২৯ আগস্ট সিএফ মন্ট্রিয়লের বিপক্ষে নিজেদের পরবর্তী ম্যাচে মাঠে নামবে ইন্টার মিয়ামি।

সর্বশেষ সংবাদ

নির্ধারিত দামে এলপিজি পাওয়া না গেলে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

কোথাও যদি নির্ধারিত দামে এলপিজি পাওয়া না যায়, তাহলে গণমাধ্যম জনস্বার্থে বিষয়টি তুলে ধরবে এবং সরকার এ বিষয়ে প্রয়োজনীয়...

এই বিভাগের অন্যান্য সংবাদ