spot_img

জঞ্জাল ছড়ানো সাংবাদিকতাকে মূলধারা থেকে আলাদা করতে হবে: তথ্য উপদেষ্টা

অবশ্যই পরুন

স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যম ছাড়া রাষ্ট্র নির্মাণ করা অসম্ভব। জঞ্জাল ছড়ানো সাংবাদিকতাকে মূলধারা থেকে আলাদা করতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জহির উদ্দিন স্বপন।

শনিবার (২২ আগস্ট) দুপুরে রাজধানীতে সংবাদ সংস্থা ইউএনবির জেলা প্রতিনিধিদের বার্ষিক সম্মেলন তিনি এ মন্তব্য করেন।

জহির উদ্দিন স্বপন আরও বলেন, সাংবাদিকদের বেতন কাঠামো সম্মানজনক স্থানে নির্ধারণ না হলে কোনো জ্ঞান তাদের ভালো থাকার সুযোগ দেবে না।

জঞ্জাল যুক্ত সাংবাদিকদের গণমাধ্যম থেকে সরাতে সরকারের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, সাংবাদিকদের বেতন বোনাস, চাকরির নিরাপত্তা সব কিছুর দায়িত্ব নিতে হবে মালিককে।

গণমাধ্যম পরিচালনার দায়িত্বে থাকা ব্যক্তিরা এই অনুষ্ঠানে ভুয়া সাংবাদিকদের দৌরাত্বের কথা তুলে ধরেন।

সর্বশেষ সংবাদ

ভারতের কাছ থেকে পানির ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বাংলাদেশ সরকার দেশের স্বার্থে ভারতের সঙ্গে পানি সহযোগিতার ক্ষেত্রে সর্বোচ্চটা আদায় করতে চাইবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি...

এই বিভাগের অন্যান্য সংবাদ