spot_img

স্বর্ণের দামে বড় পরিবর্তন, আজ বিক্রি হচ্ছে যে দামে

অবশ্যই পরুন

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পাকা স্বর্ণ) মূল্যবৃদ্ধির পরিপ্রেক্ষিতে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণে ৩ হাজার ৮৪৯ টাকা বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। গতকাল বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ১০টা থেকেই এই নতুন দর কার্যকর হয়েছে।

নতুন মূল্যতালিকা অনুযায়ী, আজ শুক্রবার (২১ আগস্ট) থেকে দেশের বাজারে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ৪০ হাজার ৬২৮ টাকায়।

এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের ২ লাখ ২৯ হাজার ৭৮১ টাকা এবং ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৯৭ হাজার ৩৫৫ টাকায় কেনাবেচা হচ্ছে। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণর নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬১ হাজার ১৯৬ টাকা।

এর আগে গত বুধবার (১৯ আগস্ট) দেশের বাজারে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ২ লাখ ৩৬ হাজার ৭৭৯ টাকা, ২১ ক্যারেটের ভরি ২ লাখ ২৬ হাজার ১৬৫ টাকা এবং ১৮ ক্যারেটের স্বর্ণ ১ লাখ ৯৪ হাজার ২০৬ টাকায় বিক্রি হয়েছিল। ওই দিন সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ বেচাকেনা হয়েছিল ১ লাখ ৫৮ হাজার ৬৩০ টাকায়।

এক বিজ্ঞপ্তিতে বাজুস জানিয়েছে, বিশ্ববাজার ও স্থানীয় বাজারের সার্বিক পরিস্থিতি বিবেচনায় এনেই স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত সারা দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে নতুন এই দর বহাল থাকবে।

তবে অলংকারের নকশা ও তৈরি অনুযায়ী নির্ধারিত কারিগর মজুরি এবং সরকার নির্ধারিত ভ্যাট যুক্ত করেই গ্রাহকদের চূড়ান্ত খুচরা মূল্য পরিশোধ করতে হবে বলে জানিয়েছে সংগঠনটি।

সর্বশেষ সংবাদ

প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে ময়লার ভাগাড় থেকে প্রাণ ফিরছে আদি বুড়িগঙ্গা চ্যানেলে

রাজধানীর আদি বুড়িগঙ্গা চ্যানেলের হারানো নাব্যতা ও স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে দূরানী খাল ও সংলগ্ন এলাকায় পরিচ্ছন্নতা অভিযান শুরু...

এই বিভাগের অন্যান্য সংবাদ