spot_img

মার্কেটভিত্তিক ব্যবসা ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে সরকার: অর্থমন্ত্রী

অবশ্যই পরুন

দেশে মার্কেটভিত্তিক ব্যবসা ব্যবস্থা গড়ে তুলতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, প্রতিটি লেনদেনের তথ্য তাৎক্ষণিকভাবে আদান-প্রদান নিশ্চিত করতে হবে।

শনিবার (২৮ নভেম্বর) স্থানীয় ঋণপত্র-সংশ্লিষ্ট লেনদেনের তথ্য আদান-প্রদানের অনলাইন প্ল্যাটফর্ম বিএআরটিএর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, ব্যাংকিং খাতের মতো বীমা খাতেও বিভিন্ন ধরনের অনিয়ম হয়েছে। প্রিমিয়াম পরিশোধ না করেই অর্থ নেওয়ার ঘটনা ঘটেছে, যার ফলে সংশ্লিষ্ট সবাই ক্ষতিগ্রস্ত হয়েছেন। পণ্য রপ্তানির বিপরীতে ব্যাক টু ব্যাক ঋণপত্র খোলার ক্ষেত্রেও অনেক অনিয়ম ও কলঙ্ক রয়েছে।

তিনি বলেন, সরকার সবকিছু তৈরি করে দেবে, এরপর ব্যবসায়ীরা কাজ করবেন—এমনটা হতে পারে না। এ ক্ষেত্রে সবাইকে এগিয়ে আসতে হবে।

অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের প্রশংসা করে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, তিনি কম কথা বলে বেশি কাজ করেছেন।

এদিকে অনুষ্ঠানে তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর পক্ষ থেকে ঋণপত্র খোলা ও গ্রহণসংক্রান্ত খরচ কমানোর দাবি জানানো হয়।

সংগঠনটির পক্ষ থেকে বলা হয়, ঋণপত্র খোলা ও গ্রহণযোগ্যতা নিশ্চিত করার খরচ ব্যবসার বড় ব্যয়ের একটি অংশ। বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠানগুলোর এসব খরচ নিয়ে ব্যাংকের সঙ্গে দর-কষাকষির সুযোগ সীমিত।

এ অবস্থায় ব্যবসা সহজ করতে ঋণপত্র খোলা ও গ্রহণসংক্রান্ত ব্যাংক চার্জ সহনীয় পর্যায়ে রাখার বিষয়টি বাংলাদেশ ব্যাংকের বিবেচনা করা প্রয়োজন বলে জানিয়েছে বিজিএমইএ।

সর্বশেষ সংবাদ

পেরুতে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৮ সেনাসদস্য

মাদক উৎপাদন ও পাচারের জন্য পরিচিত পেরুর প্রত্যন্ত অঞ্চলে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে আট সেনাসদস্য নিহত হয়েছেন। দুর্ঘটনায় হেলিকপ্টারের...

এই বিভাগের অন্যান্য সংবাদ