spot_img

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী

অবশ্যই পরুন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে মনোনীত করা হয়েছে। বিএনপির গঠনতন্ত্রের ৭-এর খ) ৬) ধারা অনুযায়ী তাকে এ দায়িত্ব দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন দলটির সহ দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য এ্যাড. রুহুল কবির রিজভীকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে মনোনীত করা হয়েছে।’

এতে আরও বলা হয়, রুহুল কবির রিজভীর এ মনোনয়ন অবিলম্বে কার্যকর হবে।

এর আগে রিজভী বিএনপির বিভিন্ন গুরুত্বপূর্ণ সাংগঠনিক দায়িত্ব পালন করেছেন। দলটির কেন্দ্রীয় পর্যায়ে দীর্ঘদিন সক্রিয় থাকার পাশাপাশি তিনি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

সর্বশেষ সংবাদ

বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী

তিন বাহিনীর যৌথ সামরিক মহড়া বিশ্বদরবারে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে বলে জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন,...

এই বিভাগের অন্যান্য সংবাদ