spot_img

‘১১ সন্তানের মা হতে চেয়েছিলাম, এখন মা-ই হতে চাই না’

অবশ্যই পরুন

ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী অনুপমা পরমেশ্বর। একসময় স্বপ্ন দেখতেন ১১ সন্তানের মা হওয়ার। তবে এখন আর মা-ই হতে চান না এই তারকা অভিনেত্রী। প্রেমের সম্পর্কে জড়িয়ে তিক্ত অভিজ্ঞতার পর এমন সিদ্ধান্তের কথা জানিয়েছেন ‘প্রেমাম’খ্যাত অনুপমা।

ধ্যান ভার্মার ইউটিউব চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে ব্যক্তিগত জীবনের কঠিন সময়ের কথা বর্ণনা করেন অনুপমা পরমেশ্বর। এ অভিনেত্রী জানান, দুই বছর একটি সম্পর্কে ছিলেন তিনি। এ সময়ে প্রেমিকের কাছে মানসিক নির্যাতনের শিকার হয়েছেন। যদিও প্রেমিকের নাম উল্লেখ করেননি।

সম্পর্কে থাকাকালীন পরিস্থিতি এমন হয়েছিল যে, নারী হওয়ার জন্যও লজ্জা পেতেন অনুপমা পরমেশ্বর। তিনি বলেন, “আমি এমন একটি পরিস্থিতিতে ছিলাম, যেখানে অভিনেত্রী হওয়ার কারণে লজ্জাবোধ করতাম। আত্মবিশ্বাসী হওয়ার জন্যও লজ্জা পেতাম। একজন নারী ও ঋতুস্রাব হওয়ার জন্যও লজ্জা পেতাম।”

এসব মন্তব্যের কারণ ব্যাখ্যা করেছেন অনুপমা পরমেশ্বর। উদাহরণ টেনে তিনি বলেন, “পিরিয়ডের প্রথম দিন হোক, পঞ্চম দিন, দশম দিন, পনেরোতম দিন, বিশতম দিন, পঁচিশতম দিন—যে দিনই হোক না কেন, আপনি যদি ওই ব্যক্তির (প্রাক্তন প্রেমিক) কোনো ভুলের জন্য তার মুখোমুখি হন, তবে সে বলবে—‘ওহ, তুমি তো পিএমএস (পিরিয়ড শুরুর আগের লক্ষণ), তোমার পিরিয়ড এখনো শুরু হয়নি।’ ফলে আমি নিজেকে নিয়ে লজ্জায় পড়ে যেতাম।”

একসময় অনুপমা পরমেশ্বর ১১ সন্তানের মা হওয়ার স্বপ্ন দেখতেন। কিন্তু এই সম্পর্কের মধ্য দিয়ে যাওয়ার পর আর মা-ই হতে চান না। অনুপমা পরমেশ্বর বলেন, “আমি এমন একজন মানুষ ছিলাম, যে ১১টি সন্তান নেওয়ার স্বপ্ন দেখতাম। কিন্তু আমি এখন সন্তানই চাই না। একজন নারী হওয়ার জন্য, আমার সব অর্জনের জন্যও নিজেকে খুব খারাপ মনে করতাম।”

অনুপমা তার অভিজ্ঞতাকে ‘নার্সিসিস্টিক অ্যাবিউজ’ বা আত্মমুগ্ধতাজনিত মানসিক নির্যাতন হিসেবে উল্লেখ করেছেন। এ ধরনের নির্যাতনের অভিজ্ঞতা নিয়ে অভিনেত্রী ম্যাডোনা সেবাস্তিয়ানের একটি ইনস্টাগ্রাম রিল দেখেছিলেন অনুপমা। সেটি দেখার পর তার শরীর কাঁপতে শুরু করে। কারণ রিলটিতে যে অভিজ্ঞতার কথা বলা হয়েছে, তা তার জীবনের সঙ্গে মিলে যাচ্ছিল বলেও জানান এই অভিনেত্রী।

ওই সময়ে উল্লেখযোগ্য পরিমাণ ওজনও কমে গিয়েছিল অনুপমার। তখন নিজেকে আর বিকশিত হতে থাকা একজন মানুষ মনে হতো না। বরং তার মনে হতো—ধীরে ধীরে নিজের অস্তিত্ব হারিয়ে ফেলছেন তিনি।

দীর্ঘ আলাপচারিতায় প্রেমিকের নাম না বললেও গুঞ্জন রয়েছে, দক্ষিণী সিনেমার অভিনেতা-গায়ক ধ্রুব বিক্রমের সঙ্গে সম্পর্কে ছিলেন অনুপমা পরমেশ্বর। গত বছর তাদের চুম্বনের কথিত একটি ছবিও ছড়িয়ে পড়েছিল। বিভিন্ন অনুষ্ঠানেও তাদের একসঙ্গে দেখা গেছে। কয়েক মাস আগে জানা যায়, তামিল সিনেমার এক অভিনেতাকে জুতাপেটা করেছেন একজন অভিনেত্রী। ধারণা করা হয়, ওই প্রেমিক যুগল অন্য কেউ নন, তারা হলেন বিক্রম-অনুপমা।

ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী অনুপমা পরমেশ্বর ২০১৫ সালে চলচ্চিত্রাঙ্গনে পা রাখেন। ইতোমধ্যে তার অভিনীত দেড় ডজন সিনেমা মুক্তি পেয়েছে। অভিষেক চলচ্চিত্রেই সবার নজর কাড়েন। তার অভিনীত মুক্তিপ্রাপ্ত অধিকাংশ সিনেমা বক্স অফিসে সফলতা লাভ করেছে। রূপের জাদুতেও দর্শকের মনে নাড়া দিয়েছেন এই অভিনেত্রী।

সর্বশেষ সংবাদ

প্রাণীকে আঘাত না করে তাদের প্রতি মমত্ববোধ দেখাতে হবে: প্রধানমন্ত্রী

প্রকৃতি ও পরিবেশ রক্ষার পাশাপাশি সব প্রাণীর প্রতি ভালোবাসা ও যত্নশীল হতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।...

এই বিভাগের অন্যান্য সংবাদ