spot_img

আয়রন ম্যান নয়, ডক্টর ডুমই এখন আমার প্রিয়: রবার্ট ডাউনি

অবশ্যই পরুন

এক দশকেরও বেশি সময় ধরে মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের প্রধান মুখ ছিলেন রবার্ট ডাউনি জুনিয়র। টনি স্টার্ক ওরফে ‘আয়রন ম্যান’ হিসেবে বিশ্বজুড়ে বিপুল জনপ্রিয়তা অর্জনের পাশাপাশি মার্ভেল ফ্র্যাঞ্চাইজির শক্তিশালী ভিত গড়ে তুলেছিলেন তিনি।

আয়রন ম্যান চরিত্রের বিদায়ের সাত বছর পর, আবারও মার্ভেল ইউনিভার্সে প্রত্যাবর্তন করছেন এই অভিনেতা। তবে এবার কোনো নায়ক হিসেবে নয়, বরং মার্ভেলের অন্যতম ভয়ংকর খলনায়ক ‘ডক্টর ডুম’ চরিত্রে তাকে দেখা যাবে।

সম্প্রতি যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত ডিজনি ফ্যান ইভেন্ট-এ নিজের এই নতুন রূপ নিয়ে কথা বলেন রবার্ট। তিনি জানান, বর্তমানে আয়রন ম্যানের চেয়ে ‘ডক্টর ডুম’ চরিত্রটিই তার বেশি পছন্দের।

কারণ হিসেবে তিনি উল্লেখ করেন, এই খলনায়কের চরিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি সহঅভিনেতাদের এক নতুন দৃষ্টিকোণ থেকে দেখার এবং একদম ভিন্নধর্মী অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাচ্ছেন।

অ্যান্টনি ও জো রুশো (রুশো ব্রাদার্স) পরিচালিত আগামী ছবি ‘অ্যাভেঞ্জার্স : ডুমসডে’-তে ডক্টর ডুমের বিরুদ্ধে লড়াই করতে দেখা যাবে মার্ভেল ইউনিভার্সের বহু সুপারহিরোকে। এই গল্পের বিপদ শুধু একটি নির্দিষ্ট পৃথিবীতে সীমাবদ্ধ থাকবে না, বরং ছড়িয়ে পড়বে পুরো মাল্টিভার্সে। ছবিতে তারকার মেলা বসতে যাচ্ছে; রবার্ট ডাউনি জুনিয়রের পাশাপাশি অভিনয় করছেন ক্রিস হেমসওয়ার্থ, ক্রিস ইভান্স, পেড্রো পাস্কাল, পল রাড, ফ্লোরেন্স পিউ, ভ্যানেসা কার্বি, সেবাস্টিয়ান স্ট্যান, টম হিডলস্টন, চ্যানিং ট্যাটাম ও প্যাট্রিক স্টুয়ার্টের মতো খ্যাতনামা তারকারা।

‘অ্যাভেঞ্জার্স : ডুমসডে’ আগামী ১৮ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। একই দিনে ডেনিস ভিলনভ পরিচালিত বহুল প্রতীক্ষিত ‘ডুন ৩’ ছবিটিও মুক্তি পাওয়ার কথা থাকায়, বছরের শেষে বক্স অফিসে দুই মেগা ফ্র্যাঞ্চাইজির মধ্যে একটি বড় ধরনের লড়াই দেখতে পাবেন দর্শকরা।

সর্বশেষ সংবাদ

আবু আল-দুহুর বিমানঘাঁটিতে ইসরায়েলি হামলার কোনো যৌক্তিকতা নেই: সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী

সিরিয়ার আবু আল-দুহুর বিমানঘাঁটিতে সাম্প্রতিক ইসরায়েলি বিমান হামলার কোনো বৈধ ভিত্তি বা যৌক্তিকতা ছিল না বলে স্পষ্টভাবে জানিয়েছেন দেশটির...

এই বিভাগের অন্যান্য সংবাদ