spot_img

শাবনূরের রহস্যময় ৫ শব্দের পোস্ট, আলোচনা তুঙ্গে

অবশ্যই পরুন

মিথ্যা সাময়িক, কিন্তু সত্য চিরস্থায়ী’—সামাজিক যোগাযোগ মাধ্যমে শাবনূরের মাত্র পাঁচ শব্দের এই পোস্ট ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া ওই স্ট্যাটাসে কোনো ব্যক্তি বা ঘটনার নাম উল্লেখ করেননি ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় এই অভিনেত্রী।

তবে সালমান শাহর মৃত্যুর ঘটনা নিয়ে সাম্প্রতিক সময়ে নতুন করে আলোচনা তৈরি হওয়ায় শাবনূরের পোস্টটিও কৌতূহলের জন্ম দিয়েছে।

সালমান শাহর মৃত্যুর ঘটনা নিয়ে দীর্ঘদিন ধরেই নানা প্রশ্ন ও বিতর্ক রয়েছে। বিভিন্ন সময়ে এ ঘটনায় শাবনূরের নামও আলোচনায় এসেছে। কেউ কেউ তার বিরুদ্ধে অভিযোগ তুললেও এসব অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছেন এই অভিনেত্রী।

ফলে সাম্প্রতিক পোস্টটি প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই এর সম্ভাব্য প্রেক্ষাপট নিয়ে নিজেদের মতো করে আলোচনা করছেন।

এদিকে সালমান শাহর মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় সম্প্রতি নতুন করে তৎপরতা দেখা দিয়েছে। গত সপ্তাহে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মামলার অন্যতম অভিযুক্ত খল-অভিনেতা ডন হককে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে আদালতে হাজির করা হলে জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

আদালতের শুনানি শেষে রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী সাংবাদিকদের কাছে ডনের পূর্বের জবানবন্দির বিভিন্ন তথ্য তুলে ধরেন। ওই জবানবন্দিতে সালমান শাহর মৃত্যুর দিন তার বাসায় সামিরা, আজিজ মোহাম্মদ ভাইসহ কয়েকজনের উপস্থিতির কথা উল্লেখ করা হয়েছে বলে জানান তিনি।

পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকীর ভাষ্য অনুযায়ী, জবানবন্দিতে সালমান শাহকে ক্লোরোফর্ম দিয়ে অচেতন করা, পরে ইনজেকশন দেওয়া এবং মৃত্যুর পর মরদেহ ফ্যানের সঙ্গে ঝুলিয়ে দেওয়ার অভিযোগের কথা উল্লেখ রয়েছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত দড়িটি ডন নিজের কোমরে বেঁধে সালমান শাহর বাসায় নিয়ে গিয়েছিলেন বলেও তার জবানবন্দিতে উল্লেখ রয়েছে বলে জানান রাষ্ট্রপক্ষের এই আইনজীবী।

সালমান শাহর মৃত্যুর প্রকৃত রহস্য উদঘাটনের দাবি দীর্ঘদিনের।

তার ভক্ত ও বিভিন্ন মহল থেকে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং প্রকৃত সত্য প্রকাশের দাবিও উঠে এসেছে। এর মধ্যেই শাবনূরের সংক্ষিপ্ত এই পোস্ট নতুন করে নানা জল্পনার জন্ম দিয়েছে। তবে তার পোস্টটি সালমান শাহর মামলা বা অন্য কোনো নির্দিষ্ট ঘটনার সঙ্গে সম্পর্কিত কি না, সে বিষয়ে শাবনূর নিজে কোনো ব্যাখ্যা দেননি।

সালমান শাহর সঙ্গে শাবনূরের সম্পর্ক নিয়েও নব্বইয়ের দশক থেকেই নানা আলোচনা ছিল। তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল—এমন গুঞ্জনও ছড়িয়েছিল। তবে শাবনূর বরাবরই বলে এসেছেন, তিনি সালমান শাহকে ভাইয়ের মতো দেখতেন। সম্প্রতি সালমান শাহর মা নীলা চৌধুরীও শাবনূরের এই বক্তব্যের সঙ্গে একমত পোষণ করে বলেছেন, তার ছেলে শাবনূরকে বোনের মতোই দেখত।

১৯৯৩ সালে ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় সালমান শাহর। এরপর ‘তুমি আমার’ সিনেমায় শাবনূরের সঙ্গে জুটি বাঁধেন তিনি। সিনেমাটি মুক্তির পর দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া পড়ে। মাত্র চার বছরের ক্যারিয়ারে ২৭টি সিনেমায় অভিনয় করেন সালমান শাহ। এর মধ্যে ১৪টি সিনেমায় তার নায়িকা ছিলেন শাবনূর।

সালমান শাহ-শাবনূর অভিনীত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘সুজন সখী’, ‘বিচার হবে’, ‘বিক্ষোভ’, ‘স্বপ্নের ঠিকানা’, ‘মহামিলন’, ‘তোমাকে চাই’, ‘স্বপ্নের পৃথিবী’, ‘জীবন সংসার’, ‘চাওয়া থেকে পাওয়া’, ‘প্রেম পিয়াসী’, ‘স্বপ্নের নায়ক’ ও ‘আনন্দ অশ্রু’। এই জুটির অধিকাংশ সিনেমাই দর্শকপ্রিয়তা ও ব্যবসায়িক সাফল্য পেয়েছিল।

সর্বশেষ সংবাদ

ইংল্যান্ড-শ্রীলঙ্কাকে নিয়ে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ খেলবে পাকিস্তান

হেডিংলি টেস্ট দিয়ে শুরু হয়েছে পাকিস্তান ও ইংল্যান্ডের তিন ম্যাচের লড়াই। তবে ইংলিশদের বিপক্ষে এই সিরিজ শেষ হতে না...

এই বিভাগের অন্যান্য সংবাদ