spot_img

জয়পুরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড

অবশ্যই পরুন

জয়পুরহাটে এক স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে দায়েরকৃত মামলার রায়ে হামিদুল শেখ নামে এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে জয়পুরহাটের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক আব্দুর রহমান জনাকীর্ণ আদালতে এই রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আসামি হামিদুল শেখ জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার শন্তাদিগর গ্রামের বাসিন্দা।

আদালত ও মামলার বিবরণ সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ২৭ মার্চ স্থানীয় এক স্কুলছাত্রীকে জোরপূর্বক ধর্ষণ করে আসামি হামিদুল শেখ। এ ঘটনার পর ভুক্তভোগী পরিবার সামাজিকভাবে মীমাংসার চেষ্টা করে ব্যর্থ হয়ে একই বছরের ১৯ আগস্ট পাঁচবিবি থানায় আসামির বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণ মামলা দায়ের করে।

মামলার তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এরপর প্রয়োজনীয় সাক্ষ্য-প্রমাণ ও জবানবন্দি গ্রহণ শেষে আসামির বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় ট্রাইব্যুনালের বিচারক এই রায় প্রদান করেন। রায় ঘোষণার পর আসামিকে সাজা পরোয়ানা মূলে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

সর্বশেষ সংবাদ

ক্যালিফোর্নিয়ার সরকারি ছুটির তালিকায় ঈদুল ফিতর ও ঈদুল আজহা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সরকারি ছুটির তালিকায় যুক্ত হয়েছে মুসলিমদের প্রধান দুই ধর্মীয় উৎসব ঈদুল ফিতর ও ঈদুল আজহা। গভর্নর...

এই বিভাগের অন্যান্য সংবাদ