spot_img

‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’ সিনেমায় ফিরছেন জনি ডেপ

অবশ্যই পরুন

জনপ্রিয় ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’ সিরিজের ষষ্ঠ চলচ্চিত্রে পুনরায় দেখা যেতে পারে হলিউড তারকা জনি ডেপকে। এই ফ্র্যাঞ্চাইজির ষষ্ঠ সিনেমায় ‘ক্যাপ্টেন জ্যাক স্প্যারো’ চরিত্রে তার ফেরার বিষয়ে জনি ডেপের সঙ্গে আলোচনা চলছে বলে জানিয়েছেন প্রযোজক জেরি ব্রুকহাইমার।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে ব্রুকহাইমার জানান, তারা ডেপের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং সিনেমাটির চিত্রনাট্য তৈরির কাজ চলছে।

এর আগে সাবেক স্ত্রী অ্যাম্বার হার্ডের সঙ্গে আইনি বিবাদের কারণে ডিজনি তাকে এই প্রজেক্ট থেকে বাদ দিয়েছিল। ওই ঘটনার পর ২০২২ সালে একটি মামলার শুনানিতে জনি ডেপ জানিয়েছিলেন, তিনি আর এই চরিত্রে অভিনয় করবেন না। তবে আইনি জটিলতা কেটে যাওয়ার পর পরিস্থিতি পরিবর্তিত হয়।

২০০৩ সালে শুরু হওয়া ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’ ফ্র্যাঞ্চাইজিটি বিশ্বজুড়ে ৪.৫ বিলিয়ন ডলারের বেশি ব্যবসা করেছে। দীর্ঘ দিন বিরতির পর বর্তমানে নতুন চলচ্চিত্রের মাধ্যমে আবারও পর্দায় ফেরার প্রস্তুতি নিচ্ছেন এই হলিউড তারকা।

সর্বশেষ সংবাদ

আমরা চিন্তাও করিনি, ইরান আমাদের ঘাঁটিগুলো ধ্বংস করে দেবে: মার্কিন জেনারেল

যুক্তরাষ্ট্রের সাবেক জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান মাইক মুলেন ইরানের বিরুদ্ধে যুদ্ধে দীর্ঘ সময় ধরে মার্কিন নৌবহর মোতায়েন রাখার...

এই বিভাগের অন্যান্য সংবাদ