spot_img

কাজ করতে এসে তিস্তা পরিকল্পনাকে বেশি চ্যালেঞ্জিং মনে করছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

অবশ্যই পরুন

কাজ করতে এসে তিস্তা পরিকল্পনাকে বেশি চ্যালেঞ্জিং মনে করছে সরকার বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী এ্যানি।

সোমবার (১৭ আগস্ট) সকালে বাংলাদেশ প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তিস্তা নদীর টেকসই ব্যবস্থাপনা শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন।

পানিসম্পদ মন্ত্রী বলেন, আমরা যদি তিস্তা পরিকল্পনা বাস্তবায়ন করতে ব্যর্থ হই তাহলে মানুষ যে পরিমাণ সমস্যার মধ্যে রয়েছে, তার চেয়ে বেশি ক্ষতি এবং সমস্যা দিন দিন বাড়তে থাকবে। এজন্য এই চ্যালেঞ্জকে যে কোনোভাবেই মোকাবিলা করতেই হবে।

তিনি বলেন, নদীর নিয়ন্ত্রণ ধরে রাখা কঠিন। একে নিয়ন্ত্রণে আনলে তার পার্শ্ব প্রতিক্রিয়া চিন্তা করতে হয়। এ জন্য একটি সমন্বিত সমাধান দরকার। যার মাধ্যমে দেশবাসীকে পুরো বিষয়টির স্থায়ী সমাধান দেওয়া যাবে।

এসময় তিস্তা চুক্তি বাস্তবায়নে ভারতকে উভয় দেশের স্বার্থের কথা চিন্তা করার আহ্বান জানান পানিসম্পদ মন্ত্রী।

সর্বশেষ সংবাদ

অটোরিকশায় বছরে ৪ হাজার কোটি টাকার রাজস্ব ক্ষতি: স্বরাষ্ট্রমন্ত্রী

ব্যাটারিচালিত অটোরিকশার অনিয়ন্ত্রিত বিস্তারে বিদ্যুৎ ব্যবস্থাপনা, সড়ক নিরাপত্তা, যানজট, পরিবেশ দূষণ ও সরকারি রাজস্ব—সব ক্ষেত্রেই চাপ বাড়ছে। দেশে আনুমানিক...

এই বিভাগের অন্যান্য সংবাদ